জেনারেল মঈন ইউ আহম্মদ গত ২০০১ সালের বি,এন,পি আমলে নিযোগ পাওয়া সেনা প্রধান , ২০০৬ সালে যখন বি,এন,পি জামাতের শাসন আমল শেষ হয়ে যায় তখন সুপ্রিম কোটের সর্বোচ্চ বিচারপতি কে,এম হাছানকে তত্ত্ববধায় সরকারের প্রধানে দায়ীত্ব দেবার কথা ছিল, কিন্তু আওয়ামীলীগ সহ মহাজোটের আন্দোলনে মুখে বি,এন,পি জামাত জোট তখনকার রাষ্ট্রপতি ইয়াজ উদ্দীনকে তত্ত্ববধায়ক সরকারে দায়ীত্ব দিয়ে পদত্যাগ করেন। যা ছিল বি,এন,পির ক্ষমতা হস্তান্তরের একটি অবৈধ পান্থা, সেই মুর্হুতে বি,এন,পি জামাত আওয়ামীলীগের সাথে আলোচনা করে কে, এম হাছানর পরিবর্তে দুই দলের সমঝোতা ভিত্তিতে অন্যকাউকে ক্ষমতা হস্তান্তর করতে পারতো। কিন্তু বি,এন,পির একগুয়েমী আর তখন কার বিরুধী দরকে তুচ্চ তাচ্ছিল করে তাদের মনগড়া ইচ্ছ মত সিদ্ভান্ত অনুসারে ইয়াউ উদ্দীনে হাতে ক্ষমতা অর্পন করেন।
প্রথমে আওয়ামীলীগ ইয়াজ উদ্দীনের অধীনে নির্বাচনে যাবার প্রস্তুতি নেন। কিন্তু বি,এন,পির নির্বাচিত রাষ্ট্রপতি ইয়াজ উদ্দন ছিল একজন বি,এন,পি জামাতের পুতুল সরকার। ঠিক সেই মুর্হুতে মহাজোটের অন্যতম প্রধান শরীক জাতীয় পাটির নেতা এরশাদের মনোনয় বাতিল করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়। তখন সৃষ্টি হয় চুড়ান্ত বির্তক। আবার মহাজোট বি,এন,পির পুতুল সরকার ইয়াজ উদ্দীনের অধীনে নির্বাচন প্রত্যাখ্যান করেন।
টিক সেই মুর্হুতে বি,এন,পি আমলে নিয়োগ কৃত বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ফকরুদ্দীন আহম্মদ তত্ত্ববধায়ক সরকারের দায়ীত্ব নেন, মুলত এই ফকরুদ্দীনের তত্ত্ববধায়ক সরকারটি ছিল একটি সেনা বাহীনি সমর্তিত সরকার, আর তখন সেনা প্রধান ছিল সেই বি,এন,পি আমলে নিয়োগকৃত সেনা প্রধান জেনারেল মঈন উদ্দীন আহম্মদ।
ফকরুদ্দীন একের পর এক বি,এন,পির র্দুনীতি চুরি, লুটপাটের রহস্য উন্মচিত করত শুরু করেন। আর তখন এই সেনা সমর্তিত ফকরুদ্দীন আর সেনা প্রধান জেনারেল মঈন বি,এন,পির চুক্ষু শুলের কারণ হয়ে দাড়ায়। মরাত্বক শোচনীয় পরাজয় হয় বি,এন,পি জামাত।
নির্বাচনে হেরে যাবার পর গালমন্দ আর সমালোচনা শুরু করেন বি,এন,পি বিশেষ করে ফকরুদ্দীন ও সেনা প্রধান মঈন উদ্দীনের বিরুদ্ধে।
এখন প্রশ্ন হল
বি,এন,পি কি নির্বাচনে শোচনীয় ভাবে হেরে যাবার আগে কি চোখে দেখেনি তখন ক্ষমতায় কারা ছিল, কেন বি,এন,পি তখন ফকরুদ্দীনের তত্ত্ববধায় সরকারের অধীনে নির্বাচনে অংশ নিল?
এখন মঈন উদ্দীনে বিরুদ্ধে কথা বলেন,ঘোষণা দিয়ে রেখেছেন ক্ষমতায় গেলে বি,এন,পি মঈন উ্দ্দীনে বিচার করবে।
এখন কেন মঈন উদ্দীনকে খারাপ লাগতেছে, বি,এন,পি প্রতিষ্টতাও তো ঠিক একই ভাবে ক্ষমতা নিয়েছিল।
যদি বি,এন,পি মঈন উদ্দীনের বিচার করে, জিয়াউর রহমানের বিচারও করতে তাদের করতে হবে ।
মঈন উদ্দীন সরাসরি ক্ষমতা হরণ করেনি, কিন্তু জিয়া সরাসরি ক্ষমতা হরণ করেছিল।
মঈন উদ্দীন যেমন সেনা প্রধান ছিল , টিক একই ভাবে জিয়াউর রহমানও সোন প্রধান ছিল।
মঈন উদ্দীন অন্যকে দিয়ে ক্ষমতার কলকব্জা নেড়েছে, আর জিয়া নিজে ক্ষমতায় গিয়ে নিজে ক্ষমতা হরণ করে নিজ হতে কলকব্জা নেড়েছেন।
একজন নিজে অপরাধ করেছে , অন্যজন অন্যব্যাক্তিকে দিয়ে আপরাধ করিয়েছেন।
এখন সবাই বলুন মঈন উদ্দীন খারপ নাকি জিয়াউর রহমান খারপ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

