যারা রাজনীতি করেন, যারা অতীতে বা বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতার সাথে জড়িত ছিল বা আছেন তাদের বিরুদ্ধে বহু অভিযোগ থাকে, এটা একটা সাধারণ বিষয় একটি গণতন্ত্রের দেশে,
সবচেয়ে বড় কথা হলো অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়া। নিদিষ্ট কোন ১০০% সত্য বা তথ্য প্রমাণ ছাড়া কাউকে অপরাধী বা দোষী বলা যাবেনা, যার আইন গত কোন ভিত্তি নেই। তাছাড়া রাজনীতির মাটে প্রতিটি রাজনৈতিক ব্যাক্তির তার প্রতিপক্ষ সর্বদা তার বিরুদ্ধে মারাত্বক ষড়যন্ত্রে সক্রিয় তাকেন কি ভাবে একপক্ষ অন্যপক্ষকে ঘায়েল করবেন।
কিন্তু আমাদের রাজনীতির ময়দানে এমন একটি নোংরা আর যঘন্য গৃণ্য ঘটনা আছে যা রীতিমত অবাক হবার মত। আর ঘটনাটি হল বি,এন,পি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কালো টাকা সাদা করনের অভিযোগ।
খালেদা জিয়ার জরিমানা দিয়ে কালো টাকা সাদা করনের অভিযোগটি করো ষড়যন্ত্র বা কারো আনীত অভিযোগ নয়। এটি ব্যাপারে তার প্রতিপক্ষের হাত নেই,
খালেদা জিয়া নিজে নিজে, স্বয়ং স্ব ইচ্ছায় স্বজ্ঞানে সুস্থ মষতিষ্কে কালো টাকা সাদা করেন (এন,বি,আর)কে জরিমানা দিয়ে।
খালেদা জিয়া ২০০২-০৩ অর্থবছর থেকে ২০০৬-০৭ পর্যন্ত এক কোটি ৩৩ লাখ ১৪ হাজার ৭১০ টাকা কালো টাকা বা অপ্রদর্শিত আয় সাদা করেছেন। এ টাকা সাদা করতে গিয়ে তিনি জরিমানাসহ কর দিয়েছেন ৩৩ লাখ ৮৭ হাজার টাকা।
২০০৭ সালের ৬ আগস্ট খালেদা জিয়া জরিমানা দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করেন ।
এটা শুধু মাত্র খালেদা জিয়ার নিজের ব্যাক্তিগত লজ্জা নয়, এটা আমাদেরও লজ্জা, প্রতিটি বাঙ্গালী মানুষের লজ্জা, কারণ তিনি ছিলেন ৩ বারের প্রধান মন্ত্রী ও ২ বারের সংসদের প্রধান বিরুধী দলীয় নেত্রী ও বাংলাদেশে অন্যতম বৃহত্তম দলের প্রধান।
তার উচিত হবে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে রাজনীতি চলে যাওয়া।
আজ প্রকাশ্যে ব্লগে সবাই সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি যদি আওয়ামীলীগে নেত্রী শেখহাসিনা যদি ব্যাক্তিগত ভাবে একটি কালো পয়সা সাদা করেন , খোদার কসম আমি আওয়ামীলীগ ছেড়ে দিব, শুধু তায় নয় আমার কানটি প্রকাশ্যে মানুষের সমনে কেটে ফেলবো।
বি,এন,পি নেতা নেত্রী বা কর্মী সমর্তকের বুকে যদি বিন্দু মাত্র সাহস তাকে আমার মত প্রকাশ্যে ঘোষণা দেন, খালেদা জিয়া ব্যাক্তিগত ভাবে কালো টাকা জরিমানা দিয়ে সাদা করায় বি,এন,পি ছেড়ে দিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

