somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খাবেন না কি জাপানীজ গোমা-দোফু (তিলের তোফু) !

১৬ ই নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাপানীজ টোফু (Tofu) হচ্ছে নরম, সাদা, উচ্চআমিষসমৃদ্ধ এক প্রকার সুস্বাদু খাবার।

উপকরণ (৪ জনের জন্য):
(১) সাদা তিলের পেস্ট- ২৫ গ্রাম,
(২) কর্ণ ফ্লাওয়ার- ২৫ গ্রাম,
(৩) পানি ১.৫ কাপ,
(৪) লবণ- এক চিমটি,
(৫) এক টুকরো আদা,
(৬) সয়াসস।


রান্নার পদ্ধতি:
(১) কর্ণ ফ্লাওয়ার, লবণ এবং ১/২ কাপ পানি একসাথে মিশিয়ে নিন। বাকি এক কাপ পানি ফুটিয়ে এক পাশে রাখুন। একটি ফ্রাইপ্যানে তিলের পেস্ট রাখুন এবং ধীরে ধীরে কর্ণ ফ্লাওয়ারের মিশ্রণ যোগ করুন। খেয়াল রাখবেন, যোগ করার সময় একবারে ১ টেবিল-চামচ করে যোগ করতে হবে। প্রতিবার যোগ করার পর ভালভাবে মিশিয়ে নিন। ৩ / ৪ চামচ মেশানোর পরে আরো একটু বেশি পরিমাণে মেশাতে পারেন। যখন প্রায় অর্ধেক তিলের পেস্ট যোগ করা হয়ে যাবে তখন বাকিটা একবারে মিশিয়ে দিতে পারেন। পুরোটা মেশানোর পরে ভালভাবে নেড়ে দিন। তারপর ধীরে ধীরে রেখে দেয়া এক কাপ গরম পানি একটু একটু করে যোগ করে নাড়তে থাকুন।


(২) ফ্রাইপ্যানটি মাঝারি আঁচে চুলার উপরে রাখুন। কাঠের চামচ দিয়ে মিশ্রণটি নাড়তে থাকুন। মিশ্রণ ফুটতে শুরু করলে আঁচ আরো কমিয়ে দিন । অনবরত নাড়তে থাকুন যেন মিশ্রণের ঘনত্ব সব জায়গায় একই রকম হয়। মিশ্রণ যদি এক এক জায়গায় এক এক রকম ঘনত্বের হয় তাহলে, আঁচ থেকে সরিয়ে নিয়ে আবার ভালভাবে নেড়ে নিন। ঘনত্ব সব জায়গায় সমান হয়ে গেলে আবার চুলার উপরে রাখুন। কাঠের চামচ ফ্রাইপ্যানের এপাশ থেকে ওপাশ নিয়ে গেলে মিশ্রণটি যদি কেটে গিয়ে ছবিতে যেরকম দেখা যাচ্ছে সেরকম ফ্রাইপ্যানের তলা দেখা যায় তাহলে বুঝতে হবে মিশ্রণ রেডি।


(৩) পানি দিয়ে ভেজানো একটি ছাঁচের মধ্যে মিশ্রণটি ঢেলে দিন এবং ভেজা প্লাস্টিকের শিট দিয়ে ঢেকে দিন। মিশ্রণ সমেত পাত্রটি একটি ট্রে কিংবা এক গামলা পানির মধ্যে রাখুন। খেয়াল রাখবেন একটুও পানি যেন মিশ্রণের মধ্যে না ঢুকে যায়। ১ থেকে ২ ঘন্টা ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। মিশ্রণের উপরে আঙুল রাখলে যদি উপরের দিকে উঠে আসার মত অনুভূতি হয় তাহলে বুঝতে হবে মিশ্রণ জমে গেছে।

(৪) ছাঁচ থেকে জমানো মিশ্রণ বের করে বর্গাকৃতির আকারে কেটে নিন। আদার খোসা ছাড়িয়ে ঘসে নিন। প্রতিটি বর্গাকৃতির উপরে সামান্য আদার পেস্ট এবং সয়াসস ঢেলে দিয়ে পরিবেশন করুন।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×