somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈশাখে নতুন পোশাক

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধুরা পহেলা বৈশাখ আমাদের বাঙালিদের জন্য বছরের সবচেয়ে বড় উৎসব। এই দিনটিকে সবার সঙ্গে উদ্যাপন করতে চাই নতুন পোশাক। বিশেষ এ দিনে দেশি পোশাকে সাজতে চাই সবাই। আমাদের জন্য ফ্যাশন হাউসগুলো তৈরি করেছে আধুনিক, রুচিশীল সময়োপযোগী নজরকাড়া সব পোশাক। শপিং করতে যাওয়ার আগে দেখে নিন এবারের বৈশাখে ফ্যাশন হাউসগুলোর নতুন কালেকশন:
আবর্তনে বর্ণিল বৈশাখ
আবর্তন বৈশাখে উৎসবমুখী গাঢ় হলুদ, লাল, সবুজ, কমলা ও কলাপাতা সবুজ বা এক রঙা কাপড় দিয়ে তৈরি করেছে হ্যান্ডলুমের পাঞ্জাবি। তরুণীদের জন্য বৈশাখে রাখা হয়েছে সিফন বা মসলিনসহ কটনে তৈরি শাড়ি। যাতে থাকছে এপ্লিক, ব্লক ও হাতের কাজ। এছাড়াও থাকছে তরুণ-তরুণী বা দম্পতিদের জন্য যুগলবন্দি পোশাক যা তরুণ প্রজন্মের এই বিশেষ দিনটিকে আরও ফ্যাশনেবল করে তুলবে। পাইপিং, এম্রডারি বা এপ্লিকের ভেরিয়েশন থাকছে দেশি উপাদানে তৈরি সালোয়ার কামিজে। এসব শাড়ি, সালোয়ার- কামিজ, পাঞ্জাবি, ফতুয়াসহ ট্রেন্ডি পোশাকগুলো আবর্তনের সিদ্ধেশরী, শুক্রাবাদ, মিরপুর-১০ ও ওয়ারি শোরুমে পাওয়া যাবে।
জেন্টাল পার্ক - বৈশাখ
বাঙালির বর্ষ শুরুর উৎসব কদিন বাদেই। উৎসবের রঙে নিজেকে সাজাতে ট্রেন্ডি পাঞ্জাবি এনেছে জেন্টাল পার্ক। নকশাকারদের ডিজাইনকৃত মোটিভকে গ্রাফিক্স দিয়ে অলংকারিক করে পোশাকে আনা হয়েছে ভিন্নতা। আটসাট ক্যাটিং বৈশিষ্ট্যের শর্ট পাঞ্জাবি আর লং পাঞ্জাবিতে থাকছে এম্রডারি, প্রিন্ট বা এপ্লিকের কাজ। ফেব্রিক ভেরিয়েশনের কারণে গরমেও পাওয়া যাবে বিশেষ আরাম। ঢাকা, সিলেট, বগুড়া, চট্টগ্রাম ও কক্সবাজারের সকল শোরুমে থাকছে বৈশাখের যাবতীয় নতুন ফ্যাশন আউটলাইন।
লেডি’র বৈশাখী থ্রি-পিস
আসছে বৈশাখে লেডি এনেছে নতুন ২৫টি ডিজাইনের বৈশাখ উপযোগি থ্রি-পিস। সম্পূর্ন দেশীয় কাপড়ে তৈরি এ সব থ্রি-পিসে প্রাধান্য দেয়া হয়েছে লাল-সাদা রং। প্রতিটি থ্রি-পিসে করা হয়েছে হাতের কাজ, স্কিন প্রিন্ট, অ্যাম্বয়ডারি ও কারচুপির কাজ। তবে লেডির বৈশাখী থ্রি-পিসগুলো সব ঋতুর উপযোগী করে তৈরি। এছাড়া লেডির প্রতিটি পোশাক করা হয় পাঁচটি ভিন্ন ভিন্ন সাইজে। বৈশাখী কালেকশন নিয়ে লেডি’র ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন বাংলানিউজকে বলেন, ‘আমরা সবসময় আমাদের ক্রেতাদের চাহিদাকে মাথায় রেখে থ্রি-পিস তৈরি করি। বৈশাখেও সেই বিষয়টি মাথায় রাখা হয়েছে।’
বৈশাখ এবং মেনজ ক্লাব
পুরোনো বনেদী মোটিফের পাশাপাশি প্রচলিত সমকালীন তারুণ্যের পছন্দনীয় ডিজাইন নিয়ে এবারের বৈশাখের থিম নির্বাচন করেছে মেনজ ক্লাব। বৈশাখের পাঞ্জাবিতে থাকছে নিখুঁত নকশা আর সূচি কর্মের সম্মিলিত ক্যানভাস। রং-এর ক্ষেত্রে অপ্রচলিত রংও রয়েছে লাল-সাদার পাশপাশি। ক্যাজুয়াল বা ফরমাল অন্যান্য আউটফিটের পাশাপাশি, সেমি ফিট বৈশাখের এই পাঞ্জাবিগুলো পাওয়া যাবে ঢাকা, সিলেট ও চট্টগ্রামের সকল শোরুমে।
ওজি’র বৈশাখ আয়োজন
বৈশাখকে ঘিরে ফ্যাশন হাউস ওজি সেজেছে লাল সাদায়। কালো, কমলা এবং আরও কিছু উজ্জল রং ব্যবহার হলেও ওজি’র এবারের পোশাকে প্রাধান্য পেয়েছে লাল সাদা রং। বৈশাখের এই আয়োজনে থাকছে শাড়ি, টপস, সালোয়ার কামিজ, ছেলে-মেয়েদের ফতুয়া, পাঞ্জাবি এবং বাচ্চাদের পোশাক। সুতি কাপড়ের পোশাকগুলোতে করা হয়েছে ব্লক, স্ক্রিন ও এমব্রয়ডারির কাজ। পোশাকের দাম নির্ধারণ করা হয়েছে শাড়ি ৭৯৫ থেকে ১৭৯৫, ফতুয়া ৪৯৫-৮৯৫টাকা, সালোয়ার কামিজ ১৫৯৫-২২৯৫ টাকা এবং ছেলেদের পাঞ্জাবি ও মেয়েদের টপস ৮৯৫-১২৯৫ টাকার মধ্যে। পোষাকগুলো মিলবে সোবহানবাগ, সীমান্ত স্কয়ার ও মালিবাগে ওজি’র নিজস্ব আউটলেটে।
বৈশাখের লাল সাদা নীল হলুদ
পহেলা বৈশাখ উপলক্ষে ‘‘লাল সাদা নীল হলুদ’’ বাজারে এনেছে তাদের নতুন আয়োজন। শাড়ি, পাঞ্জাবী, ছেলে-মেয়েদের ফতুয়া ও শিশুদের পোশাক রয়েছে এই আয়োজনে। লালসাদাসহ বৈশাখের সব উজ্জ্বল রং-ই রয়েছে লাল সাদা নীল হলুদে’র পোশাকে। মূল্য: শাড়ি থাকছে ১০০০ থেকে ১৬৫০ টাকার মধ্যে। ফতুয়া ও পাঞ্জাবি ৬০০ থেকে ১২০০ টাকার মধ্যে ও সালোয়ার কামিজ মিলবে ১,০০০ থেকে ১৫০০ টাকায়। এসব পোশাকগুলো লাল সাদা নীল হলুদের সব আউটলেটেই পাওয়া যাবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×