somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারিয়ে যাচ্ছে হালখাতা উৎসব

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগে হালখাতা উৎসবের কার্ড ছাপা হতো। কার্ডে হিন্দু ব্যবসায়ীদের জন্য মাটির সরাতে কলাগাছের পাতা, ডাব এবং উপরে হিন্দু দেবতা গণেশের ছবি থাকতো।
অনুরূপভাবে মুসলিম ব্যবসায়ীদের কার্ডে থাকতো মসজিদের মিনার। এ উভয় রীতির মধ্যেও ছিল হালখাতার আমন্ত্রণ। কিন্তু এখন আর ময়মনসিংহের গ্রাম-গঞ্জে হালখাতার কার্ড ছাপা হয় না।
বাংলা বছরের প্রথম দিনে এ উৎসবও খুব একটা পালন হয় না। অনেকটাই হারিয়ে যেতে বসেছে বাংলা নববর্ষের প্রাণ এ উৎসব।
তবে নিছক ঐতিহ্য হিসেবে ময়মনসিংহ শহরের গুটিকয়েক হিন্দু ব্যবসায়ী এ উৎসব পালন করেন। পয়লা বৈশাখে নতুন হিসাবের পাতা খুলেন।
জানা গেছে, ময়মনসিংহের গ্রামে-গঞ্জে আগে বেশ ঘটা করেই হালখাতা উৎসব হতো। দোকানে সাজ সজ্জার পাশাপাশি ব্যবসায়ীরা তাদের পাওনাদারদের কাছ থেকে বকেয়া টাকা আদায় করে নতুন হিসাবের খাতা খুলতেন।
এ সময় তাদের লুচি আর রসগোল্লা দিয়ে আপ্যায়ন করা হতো। এখন আর সেই দিন নেই।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া বাজারে প্রায় দু’শ দোকানের মধ্যে মাত্র ৭ থেকে ৮টি দোকান পয়লা বৈশাখে হালখাতা উৎসব হচ্ছে। তবে কার্ড ছাপিয়ে নয়, মুঠোফোনে কল করে কিংবা ক্ষুদে বার্তার মাধ্যমে।
বাংলা বছরের প্রথম দিনে হালখাতা উৎসব করা পোড়াকান্দুলিয়া বাজারের ক্ষুদে ব্যবসায়ী কামাল খান বলেন, “কার্ড ছাপানো বাড়তি ঝামেলা। এ কারণে মোবাইলে কাস্টমারদের মিষ্টি খাওয়ার দাওয়াত দিয়েছি।”
নববর্ষের প্রথম দিনে হালখাতা উৎসব না হওয়ার কারণ জানিয়ে পোড়াকান্দুলিয়া বাজারের ব্যবসায়ী শহীদুল্লাহ সরকার জানান, “এক সাথে সবাই হালখাতা করলে সব বকেয়া উঠে না। সবাই পাওনা পরিশোধ করে না।”
এ কারণে বৈশাখের শেষের দিকে কৃষকের ঘরে নতুন ধান উঠার পর হালখাতা উৎসব হবে।
তবে ঐতিহ্য হিসেবে বছরের প্রথম দিন হালখাতা উৎসব করেন ময়মনসিংহ শহরের বড় বাজার এলাকার ব্যবসায়ী অখিল দেবনাথ (৬০)।
তিনি জানান, “৩০ বছর ধরে এ উৎসব করছি। এখন মোবাইলেই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ক্রেতার সঙ্গে ভোক্তার সম্পর্কের বন্ধন দৃঢ় করার জন্য দিনটি গুরুত্বপুর্ণ।”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×