somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘দক্ষিণ এশিয়ায় চট্টগ্রাম হবে তথ্য প্রযুক্তির কেন্দ্রবিন্দু’

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় শহর চট্টগ্রামে হবে বিশ্বমানের তথ্য প্রযুক্তি কেন্দ্র। বিশ্ব পল্লীর অংশ হিসেবে চট্টগ্রামে রয়েছে সমুদ্র বন্দর, আন্তর্জাতিক মানের বিমান বন্দর , সিইপিজেড, সাবমেরিন ক্যাবল ষ্টেশন,অপটিক ফাইবার ফাসিলিটি। এছাড়াও অটোমেশন,ই-কমার্স,পে-পল,ওয়াইএফআই সুবিধা রয়েছে।‘
শুক্রবার চট্টগ্রাম ক্লাবে উন্নয়ন সংগঠন চিটাগাং রিসার্চ ইনশিয়েটিভ (সিআরআই) ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা।
বিশ্ব ব্যাংক ও কোরিয়ান গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইনস্টিটিউট ফর হিউম্যান সেটেলমেন্টস (ক্রিস)’ এর সহযোগিতায় ‘প্রমোটিং চিটাগং এজ এন আইসিটি হাব’ র্শীষক দুইদিন ব্যাপী এ সেমিনারের আয়োজন করে।
দ্বিতীয় দিনের সেমিনারে তথ্য- প্রযুক্তির অবাধ সুবিধা আরও বাড়ানোর প্রতি গুরুত্বরোপ করেন কোরিয়া রিসার্স ফরহিউম্যান ডেভলেপমেন্ট ভাইস ডিরেক্টর শেংকিউন লি।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত তিন পর্বে আইটি নির্ভর প্রতিষ্টান,শিল্প প্রতিষ্টান, গার্মেন্টস্, ব্যাংক-বীমা, এনজিও, ফ্রিলান্সিং আউট সোর্সিং কোম্পান , সরকারী-বেসরকারী প্রতিষ্টানের নির্বাহী কর্মকর্তারা সেমিনারে অংশ নেন।
চিটাগাং ক্লাব কনফারেন্স হলে পাওয়ার এন্ড পার্টিসিপেশন রিচার্চ সেন্টার এবং চিটাগাং রিসার্স ইনিশিয়েটিভ যৌথভাবে আয়োজিত “প্রমোটিং চিটাগাং” শিরানামে দু’দিনব্যাপী কর্মশালার শেষদিনে ড.হোসেন জিল্লুর রহমান বলেন,‘এটি কোন আমলাতান্ত্রিক সিদ্ধান্ত নয়; এটি ধাপে-ধাপে চট্টগ্রামকে তথ্য-প্রযুক্তির ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া।’
তিনি বলেন, ‘বিশ বছর আগে ভারতের বেঙ্গালোর চট্টগ্রামের মত একটি শহর ছিল মাত্র। এক্ষেত্রে স্বাধিনতার ৪০বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। তাই সারা দেশের বড়-বড় শহরের কথা চিন্তা না করে বিশ্ব ব্যাংক ভারতের পূনে শহর এবং চট্টগ্রামকে তথ্য প্রযুক্তি কেন্দ্র (আইটি হাব ) হিসেবে গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন।’
অর্থনীতিবিদ ও সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন,‘বিশ্বমানের আধুনিক শহর চট্টগ্রাম । চায়না-ভারত ও আশিয়ান এ তিন অঞ্চলের গ্রোথপোল চট্টগ্রাম হয়ে উঠবে তথ্য- প্রযুক্তির কেন্দ্রবিন্দু। সম্ভাবনাময় এ নগরীকে বিশ্বমানের নগরী হিসবে গড়ে তুলতে চাইলে সবাইকে এগিয়ে আসতে হবে। সুনির্দিষ্ট কর্ম-পরিকল্পনা নিয়ে প্রযুক্তি নির্ভর সুন্দর সমাজের কথা চিন্তা নিয়ে আজকের এ সেমিনার। চট্টগ্রাম থেকে বিশ্ব বাণিজ্যে অংশ নিতে আগামীতে তথ্য-প্রযুক্তি কেন্দ্র বিশেষভাবে অবদান রাখবে।’
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×