somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড় পরীক্ষা দেব জাতীয় নির্বাচনে: সিইসি

১৫ ই জুন, ২০১৩ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চার সিটি কর্পোরেশন আপনার একটি অ্যাসিড টেস্ট ছিল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেছেন, “চার সিটি কর্পোরেশনের চেয়ে আমাদের বড় পরীক্ষা অপেক্ষা করছে। সেটা হচ্ছে জাতীয় নির্বাচন। আমরা সবার সাহায্য-সহযোগিতায় চার সিটি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে করতে পেরেছি।”
শনিবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে চার সিটি কর্পোরেশন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিইসি।
সিইসি আরো বলেন, “ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। আর এটা সম্ভব হয়েছে ভোটার, প্রার্থী, রিটার্নিং অফিসার, পোলিং এজেন্ট ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাহায্য সহযোগিতায়।”
তিনি আরো বলেন,“ আমরা সব সময় বলে আসছি, আমরা সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর ও দৃঢ়প্রতিজ্ঞ।”
বিএনপির অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন,“ আমরা তাদের অভিযোগগুলো আমলে নিয়েছি এবং তাৎক্ষণিক অ্যাকশনে গিয়েছি। আমি যথাসময়ে কমিশন সচিবালয়ে উপস্থিত না থাকলেও প্রযুক্তির যুগে সব জায়গা থেকে দায়িত্ব পালন করা যায়। আমি সকালে চার সিটি কর্পোরেশনে টেলিফোনে রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছি।”
তিনি আরো বলেন, “ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত সব নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”
কাজী রকিব উদ্দিন আহমদ আরো বলেন, “নির্বাচন পরবর্তী যাতে কোনো সহিংসতা না ঘটে সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল দ্বিগুণ করা হয়েছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, শাহ নেওয়াজ, নির্বাচন কমিশনের সচিব ড. মোহাম্মদ সাদিক ও যুগ্ম সচিব জেসমিন টুলি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×