somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

খোরশেদ খোকন
আমার জন্ম টাঙ্গাইলের হামজানি গ্রামে। শৈশব, কৈশোরে দেশের বিভিন্ন জেলা শহরে ছিলাম; বাবার সরকারী চাকুরীর জন্যে। কলেজ ছিল টাঙ্গাইল জেলায়। তারপর পড়াশুনা ঢাবি'র ফিন্যান্স বিভাগ। গত নয় বছর যাবত প্রাইভেট ব্যাংকে কর্মজীবন চলছে। www.facebook.com/khokonz

স্মৃতির জোনাকিরা... (শৈশবের দিনগুলি-০২)

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্বঃ-০২ (আমাদের গ্রাম)
----------------------------
আবারও একটু ভুমিকা করে নেই। আপনাদের নিশ্চয়ই আমার মতো দাদার বাড়ী, নানার বাড়ী আর বাবার চাকরীর জন্য সরকারী বাসা নিয়ে অনেক শৈশব স্মৃতি আছে!? এখনো নিশ্চয়ই আপনাদের শৈশবকে খুব মনেপড়ে, আপনাদের ইচ্ছে করে শৈশবকে শক্ত করে বুকের কাছে ধরে রাখতে...।

আমি স্কুলের ছুটিতে গ্রামে দাদার বাড়ীতে বেড়াতে গেলেও বড়চাচাকে তেমন একটা পেতাম না। বড়চাচা আমার বাবার চাইতে বয়সে প্রায় ১৭ বছরের বড় (তিনি এখনো জীবিত আছেন আর তার সাথে আমার মাঝে মধ্যেই ফোনে কথা হয়!)। আমার বাবা চাকরীতে চলে যাবার আরও অনেক আগে বড়চাচা আমাদের গ্রামেই বিয়ে করে নতুন বাড়ীতে চলে যান, বড় চাচার নতুন বাড়ীটা চাচীর বাবার বাড়ীর ঠিক দক্ষিন দিকে। আমাদের গ্রামের পূর্ব-দক্ষিন দিকের সেই বাড়ীতে বড়চাচা তার পরিবার নিয়ে এখনো বসবাস করছেন।

সেই সময়, রোজী আপা আর আমি বিকেল হলেই বড়চাচার বাড়ী বেড়াতে যেতাম। বড়চাচার দুইছেলে আর দুইমেয়ে। তার ছোটমেয়ে (নাম কানিজ) আমার দুই বছরের ছোট। তাছাড়া বাকী দুইছেলে আর একমেয়ে আমার বড়বোন আর আমার চাইতেও বয়সে বড়।
বড়চাচার সাথে আমার সম্পর্ক বন্ধুর মতো। তিনি কথা বলতে খুব পছন্দ করেন। তিনি আমাকে আমাদের গ্রাম আর আমাদের পূর্ব পুরুষ সম্পর্কে অনেক কথাই বলেছেন...।

আমাদের গ্রামটা আসলে যমুনা নদীর পাড়ে ভেসে উঠা একটা চর। বহুদিন আগে সম্ভবতঃ এই গ্রামের কোন অস্তিত্বই ছিল না। আমাদের পূর্ব পুরুষরাও এই গ্রামে ছিলনা। টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার চর গাবসারা এলাকা থেকে আমার দাদা ব্রিটিশ আমলে কদিম হামজানি গ্রামে আসেন।

সেই ব্রিটিশ আমলে চর গাবসারা এলাকায় গ্রামবাসীর জমি-দখল, পাল্টা-দখল কিংবা অন্য কোন কারনেই হোক এক ব্যক্তির অপমৃত্যু হয়। গ্রামের একপক্ষের লোকেরা অন্যপক্ষের বিরুদ্ধে ব্রিটিশ পুলিশের থানায় (ময়মনসিংহ কিংবা টাঙ্গাইল হবে) অভিযোগ দায়ের করে। যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল তাদের মধ্যে দুর্ভাগ্যজনকভাবে দাদার বাবার নামটাও ছিল।

যাই হোক, সেই সময় ব্রিটিশ পুলিশ ছিল মূর্তিমান আতঙ্কের নাম। কেউ অভিযোগ করলে, বিবাদী পক্ষ থানা-পুলিশ কিংবা উকিলের কাছে না গিয়ে, পালিয়ে থাকার পথটাই বেছে নিতো। আমার দাদার বাবা সেই সময় পালিয়ে থাকার পথটা বেছে নিয়ে গভীর রাতে একমাত্র ছেলে-সন্তান আর স্ত্রীকে রেখে আসামে পালিয়ে যায়। (তারপর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি...!?)

এদিকে নাবালক ছেলে (আমার দাদা) আর তার গৃহিণী মা উপার্জনের কোন পথ না পেয়ে চরম আর্থিক সমস্যায় পড়ে যায়। অন্যদিকে দাদার বাবার আসাম চলে যাওয়াতে সে গ্রামে তাদের টিকে থাকাও দিন দিন অসম্ভব হয়ে ওঠে। দাদার মায়ের ভাগ্যে কি ঘটেছিল...!? (সেটা আমি জানতে পারি নাই...!?)

দাদা তার নাবালক বয়সেই একদিন ক্ষুধার জ্বালায় দু’চোখ যেদিকে যায় হাটতে থাকেন...। হাটতে হাটতে যমুনা নদীর পাড়ে কদিম হামজানি গ্রামে চলে আসেন। এক কৃষক তার বাড়ীর ফেরার পথে ক্লান্ত, অভুক্ত একটি নাবালক ছেলেকে (দাদাকে) দেখে মায়ায় পড়ে যায়। সেই কৃষক দাদাকে তার বাড়ীতে নিয়ে যায়, খাবার খাওয়ায় আর আশ্রয় দেয়। দাদা সেই বাড়ীতে সেই কৃষকের সাথেই সুদীর্ঘ বারোটা বছর থাকেন আর কৃষি কাজ করে যান...।

একসময় সেই কৃষক আর তার স্ত্রী আমার দাদার সততা, কঠোর পরিশ্রম আর সহজ সরল জীবন-যাপন দেখে দেখে একটা ঘোরের মধ্যে পড়ে যায়। কৃষকের একমাত্র মেয়েকে তারা অন্য বাড়ীতে বিয়ে দিতে গিয়ে আর এগিয়ে যেতে পারেন না; কোথায় যেন একটা পিছুটান খুঁজে পান...। তারা মনে মনে এমন একটা মানুষকে খুঁজতে থাকেন, যে আসলে তাদের মেয়েকে তাদের অবর্তমানে সুখে-শান্তিতে রাখবে। এক সময় তারা তাদের নিজের ঘরের অনাথ ছেলেটাকেই একমাত্র মেয়ের বর হিসেবে চিন্তা করেন...। তারপর দাদার সাথে সেই কৃষকের একমাত্র মেয়েটার বিয়ে হয়ে যায়...! দাদা বিয়ের মাধ্যমেই কদিম হামজানি গ্রামে চিরদিনের জন্য স্থায়ী হয়ে যান...।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×