somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু প্রত্যাশা

২০ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কখনো অনেক ভোরে ঘুম ভেঙ্গে চুপচাপ শুয়ে থাকি বালিশে মাথা রেখে। হয়তো অনেক রাত করেই ঘুমিয়েছি, তারপরও, অল্প একটু ঘুমিয়েই অনেক ক্লান্ত মনে হয় নিজেকে। আমার খাটের পাশেই জানালা, সেখান থেকে আকাশ দেখা যায় কিছুটা। যখন সূর্য ওঠেনি, সারা রাত জেগে থাকা তারাগুলো মিটিমিটি হাসছে তখনো। কেমন একটু ক্লান্ত দেখায় ওদের হাসি, হয়তো সারা রাত জেগে থাকার কারণে, হয়তো আমার মতো ওদেরও কোন দুঃখ আছে, যা গোপন করে চলতে হয় ওদেরও। হয়তো নিজেকে সুখী দেখানোর অবিরত প্রয়াসে ওরাও ক্লান্ত। হয়তো নিজেকে সুখী ভাবার চেষ্টায়, নিজেকেই নিজের কাছ থেকে লুকিয়ে রেখে, নিজের সাথে নিজেকে ছেলেখেলায় ভুলিয়ে রেখে রেখে ওরা আর পারছে না। জানি না, হয়তো এগুলো কিছুই না, হয়তো আমারই কল্পনা, হয়তো নিজের মতো অন্য কেউ আছে ভেবে ভেবে আমারই সান্ত্বনা নেয়া।
কিন্তু কখনোই কি এর শেষ নেই? একঘেয়েমির বিরক্তি থেকে কি মুক্তি নেই কখনো? কখনো কি জীবন প্রাণচাঞ্চল্যের ছোঁয়ায় জেগে উঠবে না? মৃত্যুপুরীর মতো নিস্তব্ধ এই একাকীত্বের মাঝে একটু কোলাহলের স্পর্শে সত্যিকারের ঘুম থেকে জেগে ওঠা হবে না?
রাতে ঘুমানোর সময় যখন বালিশে মাথা রাখতে হয়, কেমন একটা শীতল অনুভূতি। একটু উষ্ঞতার বড় অভাব সেখানে। জীবন যেন মৃত্যুর কোলে মাথা রাখে। একটু হলেও ইচ্ছে করে কেউ পরম মমতায় বুকে টেনে নিক, নিজের উষ্ঞতা দিয়ে দূর করে দিক সেই মৃত্যুসম শীতলতাকে। ভালবাসা না থাকুক, সে বড় দুর্লভ এখন, একটু মায়া হলেই চলবে। চুলে আলতো করে হাত বুলিয়ে দিত, গালে গাল লাগিয়ে চুপচাপ অনেক কথা বলে যেত। যাকে অসীম নির্ভরতায় জড়িয়ে ধরে ভুলে যেতে পারব বাইরের পৃথিবীর সাথে অবিরাম লড়াই করে চলার তিক্ততা, পরের দিন আবার সেই তিক্ততার মাঝে বেঁচে থাকার প্রাণশক্তি পাব যার কাছ থেকে। বাস্তবতার বেড়াজালে আবদ্ধ কঠিন পৃখিবীটা থেকে পালিয়ে, শুধু নিজেদের ছোট্ট জগৎ টাকে ঘিরেই বাঁচবো। সেই জগতে কোন হাহাকার নেই, না পাওয়ার বেদনা নেই, ক্লান্তি, পরাজয়ের গ্লানি নেই। ধুকে ধুকে প্রতিদিন নিজেকে একটু একটু করে টেনে নিয়ে যাওয়ার বিভ্রান্তি নেই। বাঁচবো আমরা ইচ্ছে মতো, ধীর-স্থির, তাল লয়ের ভারসাম্য রেখে নয়। উদ্দাম-উত্তাল জীবনে, বাঁধা ধরা নিয়মের গন্ডী মেনে নয়। একটাই তো জীবন, কেন তাকে হাজারো বাঁধা-নিষেধের কয়েদে বন্দী করে জোর করে টেনে নিয়ে যাওয়ার মতো যাপন করতে হবে? একটু সাফল্যের জন্য? একটু অর্জনের জন্য? কিন্তু এর জন্য যে কত শত আকাঙ্ক্ষার গলা টিপে মারতে হয়, নিজের কাছে নিজেকে কতো ছোট করতে হয়, তা কি আত্মহত্যারই শামিল নয়? কিন্তু তবুও সবাই চায় সফল হতে, অন্যকে দেখানোর মোহে নিজেকে যে বিসর্জন দিয়ে দিতে হচ্ছে তার কোন প্রতিক্রিয়া নেই। তবুও অন্যকে দেখাতেই হবে। কিন্তু একটা সময়ে এই বেঁচে থাকা মূল্যহীন মনে হবে না কি? নিজের কাছ থেকে নিজেকে হারিয়ে ফেলে আমরা এমন কি অর্জন করতে পারি? অন্যকে দেখানোর জন্য জীবন যাপন করে আমরা কি নিজের কাছ থেকে পালাতে পারি শেষ পর্যন্ত?
কেন একটু শান্তি, একটু স্বস্তি, আর অনেকটুকু ভালবাসা নিয়ে জীবন গড়ে তুলতে আমরা লালায়িত হই না? ছোট্ট একটা জগৎ কেন শুধু নিজেদের মতো গড়ে তুলি না? হাজারো বাঁধা-নিষেধের গন্ডী পেরিয়ে, নিজেদের মতো করে ভালবাসার পৃথিবী কি গড়ে তোলা যায় না?
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৩২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×