somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিবাদী প্রথম স্টেনগান।

০৪ ঠা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাক আর্মির উপর প্রথম গুলিটা করেছিলেন তিনি।কিন্তু স্বাধীনতার প্রায় ৩৯ বছর
পরও তার নাম জানেননা আমাদের প্রজন্মের অনেকেই।মুক্তিযোদ্ধার কোন তালিকাতেও
নেই তার নাম।লুৎফুন্নেসার প্রথম আত্মজীবনিতে তার উল্লেখ আছে:

বংশালে নাদের নামে এক ছেলে ছিল।নাদের তার বন্ধুকে নিয়ে
একটি বন্দুক নিয়ে ছাদ টপকে ইসা ব্রাদার্সের উপর থেকে পাকিস্তানী বাহিনীর
উপর গুলি চালায়।এই নাদের ই কিন্তু পাকিস্তানি বাহিনীর উপর
প্রথম গুলিটা চালায়।




ঢাকার সর্বত্র এক পরিচিত নাম ছিল নাদের।ভালো নাম ইব্রাহিম।জগন্নাথ কলেজের
সায়েন্স ২য় বর্ষের ছাত্র ছিলেন তিনি।নাদের এর শৈশবের সঙ্গী ও সহযোদ্ধা
নায়ক ফারুকের কাছে জানা যায় তিনি ই নাদের কে নিয়ে এসেছিলেন এই পথে।২৫
মার্চ একটি ওপেল গাড়ীতে করে আরেক বন্ধু মাসুমকে নিয়ে ফারুকের বাসায় আসেন
নাদের।গাড়ীর বুট খুলে দেখান অস্ত্র।এক পান্জাবির সাথে নাদেরের খাতির
ছিল।অর্থের বিনিময়ে তার মাধ্যমেই এসব নিয়েছিল নাদের।২৫ শে মার্চ রাতে
নাদের প্রথম গুলি চালায় বর্বর পাকিস্তানি সেনাদের উপর।রাত আনুমানিক ১২টার
দিকে আরও কয়েক সহযোদ্ধাকে নিয়ে পাকিস্তানি সাজোয়া বহরের উপর হামলা চালায়
নাদেররা।হতাহত হয় অনেক হানাদার সদস্য।কিন্তু হানাদারদের অত্যাধুনিক
অস্ত্রের সামনে দাড়াতে না পেরে তারা চলে যায় সাভার এলাকায়। সেখান থেকে
মিরপুরের মুন্সিবাড়িতে আস্তানা গাড়ে নাদের বাহিনী।কিন্তু হানাদারদের মধ্যে
রেখে যায় আতঙ্ক।
প্রায় মাস ২ পর আর্মেনিয় গির্জায় অস্ত্রের জন্য অপেক্ষা করছিল
নাদের।কিন্তু সেই পান্জাবীর ষড়যন্ত্রে পাক বাহিনির কাছে আহত অবস্থায় ধরা
পড়ে নাদের।(হায় বাঙ্গালী সবসময়ই বেকুবের মত বন্ধু বাছে যারা পিছনে ছুরি
মারতে ওস্তাদ।)সহযোদ্ধাদের থেকে জানা যায় অমানুষিক নির্যাতনের পর মারা হয়
তাকে। তারপরও শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত সে বলতে থাকে:

আমি জয় বাংলার লোক।আমি জয় বাংলার
লোক।




বঙ্গবন্ধু তার মাকে বলেছিলেন সোনার অক্ষরে লেখা হবে তোর ছেলের নাম।কথা
রাখতে পারেননি বা তার সময় পাননি তিনি।
পাক আর্মির উপর গর্জে উঠেছিল প্রথম যে স্টেনগান আজ তার নাম নেই আমাদের
ইতিহাসে।আমরা যে বড় ব্যাস্ত ঘোষক নিয়ে...কিন্তু সত্য নাকি ফিরে ফিরে
আসেই..।আমরা তার অপেক্ষায় রইলাম...
তথ্যসুত্র : সতীর্থ উদয়..।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×