somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন ফুটবলার যখন জিহাদী অতপর মৃত্যু

২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জার্মান জাতীয় দলের বর্তমান ফুটবলার সামি খেদিরা ও কেভিন প্রিন্স বোয়েটাংয়ের নাম অনেকেই শুনেছেন। তাদের সঙ্গে বুরাক কারান নামের একজন ফুটবল খেলতেন। সঠিক পাসিং এবং বল নিয়ন্ত্রনে ভালো পারদর্শি জার্মানি অনূর্ধ্ব-১৬ ও ১৭ দলের হয়ে সাতটি ম্যাচ খেলেন। সর্বশেষ খেলেছেন ২০০৮ সালের ২৯ মার্চ, তার দল আলেমানিয়া আখেনের হয়ে। পরবর্তীতে সেই ফুটবলার হয়ে যান জিহাদি, এরপর সিরিয়ায় গমন এবং সেখানে মৃত্যু।


সিরীয় যুদ্ধে আহতদের চিকিৎসা সহায়তা দিতে সাত মাস আগে স্ত্রী ও দুই সন্তানসহ সিরিয়া-তুরস্ক সীমান্তে গিয়েছিলেন কারান। ২০১০ সালেও একবার আফগানিস্তান যাওয়ার চেষ্টা করেছিলেন। মৃত্যুর সপ্তাহ খানেক আগে রাইফেলসহ একটি ছবি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে পোস্ট করেছিলেন কারান। তার নিচে লিখেছিলেন, তিনি সিংহের মতো যুদ্ধ করছেন। জিহাদির সঙ্গে একসাথে যুদ্ধ করে তিনি আনন্দই পাচ্ছেন।


২০ বছর বয়সে ফুটবল খেলা ছেড়ে দেন জার্মানিতে জন্ম নেয়া ও বেড়ে ওঠা কারান। এরপর কেটে গেছে পাঁচ বছর। তারপর আবার খবরে এলেন তিনি। সম্প্রতি জার্মানির জনপ্রিয় ‘বিল্ড' ও বৃটিশ 'ডেইলি মেইল' পত্রিকা জানিয়েছে, অক্টোবরের প্রথম দিকে সিরিয়ায় আকাশ থেকে তুর্কি সীমান্তবর্তী গ্রাম আজাজে চালানো এক হামলায় নিহত হয়েছেন কারান। তার ভাই মুস্তফা এই খবর দিয়েছেন।


জার্মানির অনূর্ধ্ব-১৭ দলে হয়ে কারানের অভিষেক হয় ২০০৩ সালে। এরআগে ১৬ দলের হয়ে পাঁচটি ম্যাচ খেলেন তিনি। অনুশীল করেছেন বুন্দেসলিগার বায়ার লেভারকুচেন, হার্থা বার্লিন, হামবুর্গ ও হ্যানোভারের মতো জায়ান্ট দলের সঙ্গে।


মিডফিল্ডার কারান যখন আখেন দলে যোগ দেন সেসময় কোচ তার সম্পর্কে বলেছিলেন, ‘সে ভালো পাস দিতে পারে। বল নিয়ন্ত্রণে রাখতেও পারদর্শী তিনি।’
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×