রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহাজোট সরকার মেয়াদের শেষপ্রান্তে এসে যে উন্মত্ততা দেখাচ্ছে, ১৯৯০ সালে গণঅভ্যুত্থানে স্বৈরশাসকের পতনের পর বিগত প্রায় দুই যুগে কোনো সরকার মেয়াদান্তে এমন বেপরোয়া আচরণ করেনি।
মূলত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে সবার অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচনের পথ বন্ধ করে দিয়েছে মহাজোট। বিগত কয়েকটি সরকারের সময় শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার পালাবদলের যে সুযোগ ছিল তা রুদ্ধ হয়ে গেছে। কেবল তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলই নয়, সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে এমন সব পরিবর্তন আনা হয়েছে যা প্রকারান্তরে বাকশালকে ফিরিয়ে আনা হয়েছে।
আরেকটি নির্বাচিত সরকার দায়িত্ব না নেয়া পর্যন্ত বর্তমান শেখ হাসিনার সরকার ও তার মন্ত্রিসভা দেশ পরিচালনার দায়িত্ব পালন করে যাবে—এমন বিধান রাখা হয়েছে। এটাকে পুঁজি করেই সরকার মনে করছে, বিরোধী দলের বাধায় নির্বাচন যদি পণ্ড হয়ে যায় তাহলেও সরকারকে ক্ষমতা ছাড়তে হবে না।
এখন আন্দোলন দমাতে হত্যা, নির্যাতন, নিপীড়নের স্টিমরোলার চালালেও বিরোধী শিবিরের প্রতিকার পাওয়ার কোনো জায়গা এখন আর নেই বলেই মনে করে সরকার।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


