ওই তুই খালি আমার নামে বদনাম করিস। আমার ত্রিসীমানায় যাতে তোকে না দেখি। ১০/১২ বছরের কণ্যার এমন অভিব্যাক্তি এমনটাই হওয়া স্বাভাবিক। কিন্তু ভাবা যায়, আমি তোমার সমালোচনা করি এজন্য তোমার তল্লাটে যাওয়া আমার জন্য হারাম।
এবার আসি অাসি অন্য কথায়, প্রধানমন্ত্রীর সকল কার্যক্রমে এবার অবাঞ্চিত ঘোষনা হল ইটিভি ও ডেইলি স্টার !শেখ হাসিনার পক্ষে নম নম করতে অপারগ তথা সমালোচনা, বিরোধীতা করে খবর ছাপিয়ে আসছিল ইটিভি ও ডেইলি স্টার। এর পূর্বে দিগন্ত টেলিভিশনের ঘাড়ে এমন খড়গ নেমে এসছিল। প্রধানমন্ত্রীর সকল কার্যক্রমে নিষিদ্ধ ছিল তারা। এবার নতুন করে ইটিভি ও ডেইলি স্টার যোগ হল।
উল্লেখ্য, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনকে অযাচিত করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যক্রমে। যেখানে প্রধানমন্ত্রী সেখানেই নিষিদ্ধ রয়েছে এই দুটি মিডিয়া। এদের কোনো প্রতিনিধি যাতে প্রধানমন্ত্রীর কোনো কর্মসূচিতে যেতে না পারে সে ব্যাপারে ইনস্ট্রাকশন রয়েছে এবং সেভাবেই কাজ চলছে।
ধারনা করা হচ্ছে সরকারবিরোধী অবস্থানের কারনেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উৎসঃ বাংলানিউজটোয়েন্টিফোর
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




