যখন ছোট ছিলাম তখন ঝড় আসলে আম কুড়াতে বের হতাম, ঝড়কে পাত্তাই দিতাম না। আর এখন ঝড় আসলে মনের মাঝে কেমন যেন একটা মোচর দিয়ে উঠে। ঝড়কে খুব একটা আপন করতে পারছিনা। আর পারবোই কিভাবে, এইতো কিছুদিন আগে কুষ্টিয়া ও ঝিনাইদহে শিলা-ঝড় বৃষ্টির আঘাতে প্রায় ৫০০০ বিভিন্ন প্রজাতির পাখি্র প্রাণ ঝড়ে যায় এবং ২ জন নিহত হন। ভাবতেই গায়ের লোম শিহরিয়ে উঠে...তাইনা?
২০০৭ সালের ১৫ নভেম্বর উত্তর ভারতীয় মহাসাগরে উৎপন্ন সিডর নামক সাইক্লোন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। কেড়ে নেয় প্রায় বিশ হাজার (রেডক্রস অনুযায়ী) মানুষের প্রাণ, প্রায় সাড়ে বার লক্ষ গবাদি পশুর প্রাণ। ৩১টি জেলার ২১০টি উপজেলায় ২০ লক্ষ একর জমির ফসল নষ্ট হয়। ১০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ন ক্ষতিগ্রস্থ হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪৫ কোটি ডলার বা ৬ হাজার ৫০০ কোটি টাকা।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আইলা ২৫ মে, ২০০৯ সালে আবারো আঘাত হানে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে। এ যেন মরার উপর খারার ঘা...আবারো কেড়ে নেয় প্রায় ২০০ জন মানুষের প্রাণ, প্রায় ২০০০ গবাদি পশুর প্রাণ। খুলনা ও সাতক্ষীরায় বিধ্বস্থ হয়েছে ৭১১ কিলোমিটার বেড়িবাঁধ । প্রায় ২,০০,০০০ একর কৃষিজমি লোনা পানিতে তলিয়ে যায়।
এর পরবর্তী সময়েও বাংলাদেশের উপর আঘাত হানে আরো ছোট-বড় অনেক ঝড়। ধ্বংস হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, বাস্তুহারা হচ্ছে শত শত মানুষ। এসব অপূরণীয় ক্ষতি পুষিয়ে নেয়ার সামর্থ কি আমাদের আছে? আমি বলব নেই...
আমরা সবাই জানি ঝড়গুলো কেন এত বেপরোয়া হয়ে উঠেছে। এর কারন হচ্ছে জলবায়ুর পরিবর্তন। আর এই জলবায়ু পরিবর্তনে বড় ভূমিকা পালন করছে মানব সৃষ্ট বিভিন্ন কারনমূহ। শিল্পোন্নত দেশগুলো প্রতিনিয়ত উৎপন্ন করছে CO2, আর এই CO2 বায়ুমণ্ডল এর তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীকে ঠেলে দিচ্ছে উষ্ণ থেকে উষ্ণতর পরিবেশে। কার্বন নিঃসরনের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে যথাক্রমে চীন এবং যুক্তরাষ্ট্র। যদিও এদের কেউই কার্বন ট্যাক্স দেয় না। এই শিল্পোন্নত দেশগুলো আমটি খেয়ে খোসাটি ছুড়ে দিচ্ছে তৃতীয় বিশ্বের দিকে। আর আমরা বারবার পিছলে পড়ে যাচ্ছি। জলবায়ু পরিবর্তনে যে সকল প্রতিক্রিয়া দেখা দিচ্ছে সেগুলো মোকাবেলা করার মতো পর্যাপ্ত ব্যবস্থা শিল্পোন্নত দেশগুলোর আছে...কিন্তু আমাদের কি আছে?
এখন আবার এরা নতুন তকমা নিয়ে এসেছে, আর সেটি হচ্ছে বৈদেশিক বিনিয়োগ। এরা তৃতীয় বিশ্বের দেশগুলোয় পরিবেশ বিনষ্টকারী কারখানা স্থাপন করছে, অল্প খরচে কাজ করিয়ে নিচ্ছে। আর নষ্ট হচ্ছে আমাদের পরিবেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

