somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহান নেতার জন্মদিন

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২৫ মার্চ মধ্যরাতে অর্থাৎ ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'কে গ্রেফতার করার পূর্বেই তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এই অপারেশনের সাংকেতিক নাম ছিলো 'অপারেশন বিগ বার্ড'।

স্বাধীনতার বিরোধী অনেক শক্তি কিছু ইডিয়টিক যুক্তি দাড় করিয়ে বলেন মুজিব কাপুরুষের মতো আত্মসমর্পণ করেছিলেন। আরেকটু গাধামী করে যোগ করা হয় তিনি স্বাধীনতা চাননি, তাই এমন করেছেন। এমন একটা বিপ্লবে সরাসরি নেতৃত্ব না দিয়ে কিভাবে ধরা দিতে পারলেন!!!

এই প্রশ্নের উত্তরটা জাতির পিতা নিজের মুখেই দিয়েছিলেন, ‘আমাকে না পেলে ওরা গোটা ঢাকা শহরের প্রতিটি বাড়িতে খুঁজবে। জ্বালিয়ে দেবে, নিরীহদের হত্যা করবে।’ সমর্থন মেলে সেই রাতে গোটা পূর্ব পাকিস্তানে সামরিক অপারেশনের দায়িত্বে থাকা জেনারেল টিক্কা খানের কাছ থেকে। ১৯৭৬ সালে মুসা সাদিককে দেয়া এক সাক্ষাতকারে টিক্কা বলেছিলেন :

“I knew very well that a leader of his stature would never go away leaving behind his countrymen. I would have made a thorough search in every house and road in Dhaka to find out Sheikh Mujib. I had no intention to arrest leaders like Tajuddin and others. That is why they could leave Dhaka so easily.” Then Tikka Khan said more in a very firm voice, “in case we failed to arrest Sheik Mujib on that very night, my force would have inflicted a mortal blow at each home in Dhaka and elsewhere in Bangladesh. We probably would have killed crores of Bangalees in revenge on that night alone.”

তার মানে তাকে কেন্দ্র করে নির্বিচার গণহত্যা ঠেকাতেই নিজের জীবনের উপর ঝুঁকি নিয়েছিলেন বঙ্গবন্ধু। আসলে পলায়ন বলতে যে অভিধানে একটা শব্দ আছে এটাই জানতেন না তিনি। তার গোটা রাজনৈতিক জীবনে পলায়নের কোনো ঘটনা নেই।

৫ এপ্রিল, ১৯৭১ News Week ম্যাগাজিনের প্রচ্ছদে ছিলেন বঙ্গবন্ধু এবং Poet of Politics বলে অভিহিত করা হয়েছিলো।

স্বাধীনতা অর্জনের পর যুদ্ধবিদ্ধস্ত দেশের রাজনীতিক, অর্থনীতিক, সামাজিক পুনর্গঠনের জন্য তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু স্বাধীনতার বিরোধী শক্তির জন্য তাঁর স্বপ্ন বাস্তবায়িত হয়নি। সপরিবারে প্রাণ দিতে হয়েছিলো।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম না হলে হয়তো ৫২ এর ভাষা আন্দোলন হতো না, ৫৪ এর নির্বাচন হতো না, ৬৬ এর বাঙ্গালির মুক্তির সনদ ছয় দফা উত্থাপিত হতো না, ৬৯ এর গন অভ্যুত্থান হতো না, ১৯৭০ এর নির্বাচন হতো না, ৭ মার্চ এর ভাষণ হতো না, ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা হতো না, হতো না অর্জিত বাংলাদেশের স্বাধীনতার সূর্য।

শুভ জন্মদিন মহান নেতা।।।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×