আমার হৃদয় ছুঁতে পারেনি,
তোমার হৃদয়কে-
ব্যাকুল মন খুজে খুজে কুড়িয়েছে প্রেম।
রাতের পর রাত জেগে নিরবে নিভৃতে-
তোমার দিকে ছুটেছি,
তবুও! তোমাকে খুজে পাইনি।
তাই খুজি-চাতক যেভাবে খুজে বৃষ্টি ফোটা।
হৃদয়ের গভীর উল্লাসে
তোমার শরীরের ভাষা পড়েছি অভাক বিস্ময়ে।
যে বিশ্বাসের হাত- রেখেছিলে সগৌরবে,
ভাঙ্গেনি!হৃদয়ের তীব্র আঘাতেও।
কখনো খেয়ালী মনে, উদাসী হয়ে হারিয়েছি
আসীমে,
তুমি প্রেমের দেয়ালে আটকে রেখেছো মমতায়।
তুমি নীল কষ্টে,
তোমার-আমার প্রক্ষাপট তছনছ করেছো,
গুরিয়ে দিয়েছো-
ইতিহাসের পটভুমি।
হৃদয়ের অজোর বৃষ্টিতেও
আমি ভালোবাসি নিরবদি
সেকথা বলেছি প্রতিনিয়ত,
তবুও তোমার কথা শুনা হলো না আজো।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



