আর কত জীবন দিতে হবে এভাবে?
২৮ শে আগস্ট, ২০১২ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হল থেকে বের হয়েছি শাহবাগে যাব বলে। পথে বন্ধু মাহমুদের সাথে দেখা। এমন শান্ত চরিত্রের মানুষ দুনিয়াতে খুব কমই দেখেছি। অথচ আজ কিনা তার চোখে মুখে উদ্বিগ্ন আর অস্থিরতা দেখছি। অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে? সে যা বলল তাতে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম তখন।
ছেলেটি মাহমুদের স্কুলবন্ধু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। নাম তৌহিদ। বাড়ি কিশোরগন্জ। ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফিরছিল সে। সন্ধ্যায় বাস থেকে শাহবাগ মোড়ে নেমে রাস্তা পার হতে যাচ্ছিল। বাড়ির মানুষদের ছেড়ে আসায় হয়ত মনের ভিতরটা কাঁদছিল। হয়তোবা বারবার ফিরে যেতে ইচ্ছে করছিল বাড়িতে, প্রিয় মুখগুলো দেখতে। নিষ্ঠুর বাস্তবতা তার মনের আকুলতা বোঝেনি। সর্বনাশি বাসচালক নিমিষেই কেড়ে নিল তাজা প্রাণটি। বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিল সারা জীবনের জন্য। খুনিকে পাওয়া গেলনা আশেপাশে। স্তব্ধ সাক্ষী হয়ে থাকল চারিপাশের বোবা গাছগুলি। জীবনের ইতি ঘটল দেশের আরেক কর্ণধারের।
কাল পরশু হয়ত সুশীল সমাজরা সংবাদ সম্মেলন করে গলা ফাঁটাবে, মানব বন্ধন করবে, বিরোধীদল হরতাল ডাকবে। কিন্তু লাভ কি?? আজ আমি একজনের এমন মৃত্যুর কথা লিখছি। কাল বাসচালক দ্বারা আমার জীবন অবসানের ঘটনা আর একজন লিখবেনা তার গ্যারান্টি কে দেবে? কে দেবে আমার এই প্রশ্নের উত্তর?? কে???
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে...
...বাকিটুকু পড়ুন
মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন