somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

খোরশেদ মাহমুদ
আমি সাংবাদকি ও কলামিস্ট খোরশেদ মাহমুদ , জন্ম:- রাজধানী ঢাকা উপকন্ঠে কেরানীগঞ্জে। বড় হয়েছি ঢাকায় । পড়াশোনা করেছি ঢাকা ও চট্টগ্রামে। ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , গান, উপসম্পাদকীয় লিখতে পড়তে অজানাকে জানতে । আমি এখানে www.kalerrakhal.com

অবাক করা ঘটনাঃ সাপকে বিয়ে করতে গিয়ে গ্রেফতার তরুণ

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিয়ের তারিখ : ৪ এপ্রিল ২০১৫

মন্ডপ : শিবমন্দির – বড়য়াপুর, ফুলপুর, উত্তরপ্রদেশ

পাত্র : সন্দীপ পটেল

পাত্রী : জনৈক কিং কোবরা (নাগিন)

এমন বিবাহের কথা জানলে যা হতে পারে তাই ঘটেছিল সেদিন | এমন বিয়ের সাক্ষী থাকতে হাজির হয়েছিলেন আশেপাশের গ্রামের ছেলে, বুড়ো, মেয়ে নির্বিশেষে প্রায় ১২০০০ থেকে ১৫০০০ মানুষ | গ্রামের ছেলে সন্দীপের সেদিনই বিয়ের করার কথা তার আগের জন্মের প্রেয়সী নাগিন-কে |

ওই তো সন্দীপকে নিয়ে মন্দিরের দিকে এগিয়ে আসছে তার বাবা দয়াশংকর আর মা | পুরোহিতও প্রস্তুত বিয়ের সব আয়োজন সেরে | ভেঙে পড়েছে দশ গ্রামের লোক | বিশেষত মহিলারা উপস্থিত করজোড়ে, কেউ নতজানু, কেউ স্থানু | এমন সময় হঠাৎ করে অনাহুতের মতো হাজির পুলিশ | শান্তিভঙ্গের দায়ে গ্রেফাতার করল হবু বর আর তার বাবাকে | এদিকে ততক্ষণে সুযোগ বুঝে পিঠটান দিয়েছে পুরুত | ফলে ভেস্তে গেল বিয়ে | রে রে করে উঠল হাজির জনতা | ওদিকে পুলিশও নাছোড়বান্দা | শেষমেষ সকাল আটটা থেকে হাজির হওয়া সব লোককে সরিয়ে দিতে বেজে গেল প্রায় দুপুর আড়ইটে |

ঘটনার শুরু ফেব্রুয়ারির ১৭ তারিখ | সেদিনই বাড়ি ফিরে এসেছিল সন্দীপ | বছর খানেক আগে রোজগারের আশায় পাড়ি দিয়েছিল সুরাটে | তারপর যখন বাড়ি ফিরল তখন সে অসুস্থ, খানিকটা নেশাগ্রস্তের মতো | চাল-চলন কেমন যেন সাপের মতো | যেন ভর হয়েছে কারো | বলতে লাগল সে আসলে ‘ইচ্ছাধারী নাগ’, চাইলেই ফিরতে পারে সাপের শরীরে | বলল গ্রামেরই এক শিবমন্দিরে তার সঙ্গে দেখা হয়েছে এক নাগিনের, যে তার পূর্ব জন্মের প্রণয়ী | তাকে দেখেই সব কথা মনে পড়ে গেছে সন্দীপের | আর সেই নাগিনের ইচ্ছাতেই ওই শিব মন্দিরেই বিয়ে হবে তাদের | বাতাসের হলকা লাগা আগুনের মতোই ছড়িয়ে পড়ল কথাটা | আর তারই ফল এই আয়োজন, এই জনসমাগম |

কথাটা পুলিশের কানেও গিয়েছিল | তারা দেখা করলেন হবু বরের বাবা দয়াশংকরের সঙ্গে | পুলিশি চাপে সে লিখিত ভাবে কথা দিলো কোনো রকম সমস্যা তৈরি করবে না তারা | সে কথা রাখেনি সন্দীপ আর তার বাবা-মা | তাই পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়েই তাদের গ্রেফতার করল পুলিশ |

এই ভাবেই আর প্রেয়সী সাপিনীকে আর বিয়ে করা হয়নি সন্দীপের | যাঁরা এখনো ভাবছেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাঁদের জন্য আর একটি তথ্য – পুলিশি তদন্তে জানা গেছে DDU হাসপাতালে মানসিক রোগের ট্রিটমেন্ট চলছিল সন্দীপের | সেই সব মেডিক্যাল রিপোর্ট আর প্রেসক্রিপশন এখন পুলিশের হস্তগত |

তবে এতে করে পুলিশের সাপ-শাপান্ত করছেন বিয়েতে উপস্থিত সবাই |
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১২:৪৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×