
মোৎ খায়রুল ইসলামঃ টাঙ্গাইলের মির্জাপুরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় প্রধান শিক্ষকের সঙ্গে বিদ্যালয়ের ঝাড়ুদারের বিয়ে দিয়েছে এলাকাবাসী। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর উচ্চ বিদ্যালয়ে।
এলাকাবাসী জানান, চাকলেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের লোলুপ দৃষ্টি পড়ে চাকলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝাড়ুদার জায়েদা বেগমের ওপর। তাকে বিভিন্ন সময়ে নানা ধরনের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে দৈহিক সর্ম্পক গড়ে তোলার চেষ্টা করে শিক্ষক আব্দুস সালাম। কিন্ত জায়েদা আপত্তি জানালে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দৈহিক সর্ম্পক গড়ে তোলে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে এলাকাবাসাী কাজী ডেকে প্রধান শিক্ষক আব্দুস সালামের সঙ্গে জায়েদার বিয়ে দেন।
এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করা হলে অনৈতিক সর্ম্পকের কথা অস্বীকার করে তিনি বলেন, আমার প্রাক্তন স্ত্রী দীর্ঘদিন অসুস্থ থাকার পর ১৩ মে মারা যান। পরে ৪ জুন তিনি জায়েদাকে বিয়ে করি।
মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তার (প্রধান শিক্ষকের) ব্যক্তিগত বিষয়। -
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৫ সকাল ১০:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



