টাইগার জুজু !!! (ভারত/আইসিসি জয়েন ভেন্চার ছ্যাঁচরামো)
২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যালো আমি বিসিআই
প্রেসিডেন্ট বলছি,
হ্যা হ্যা আমি আইসিসি
বলুন স্যার শুনছি।
জানোইতো ওয়ার্ল্ড কাপে
আছি মোরা ডেথ গ্রুপে;
আরো আছে টাইগার
পুরো টিম ডরে কাঁপে।
বাকীদের নিয়ে বাবা
অত নেই টেনশন;
টাইগারে যত জ্বালা
সাজাও ড্রামা ফিকশন।
ওকে ওকে ঠিকাছে
প্লীজ স্যার ডোন্ট ওরি;
অনেক হলো টেনশান
পায়ে পড়ি,ভেরি সরি।
আলবাৎ আলবাৎ
আদেশ শিরোধার্য;
শুনলুম মন দিয়ে
বাকী অধমেরি কার্য।
টিম স্পিরিটি হলো
টাইগার্স মূল শক্তি;
সামহাউ দাও ধ্বসে
দিয়ে ক্রিকেটীয় যুক্তি।
যেই ভাবা সেই কাজ
আম্পায়ারে দাও ডিরেকশান;
ডাউট অন স্ট্রাইক বোলার
ইলিগ্যাল বোলিং একশান।
প্লান মতো হলো সবি
অবৈধ আরাফাত সানি;
খোশ হলো বিসিআই
ফিরে এলো বুকে পানি।
সোনায় সোহাগা দেখ
ব্যান হলো তাসকিন;
ডাবল বোনাস পেয়ে
দল নাচে ধিনধিন।
এই হলো শর্টকাটে
নাটকের ইতিহাস;
ছ্যাঁচড়ামী করে তারা
ফেলে শেষে সুখশ্বাস।
আরি ব্যাটা ছাগলেরা
করে ষড়যন্ত্র;
যত খুশী আরো কর
কালা যাদু মন্ত্র।
জানিসতো এসবই
আজীবন যা করলি;
লাভ নেই এইবারে
নিজ আগুনে পোড়লি।
এটুকুতে টিম মগো
একফোটা দমেনি;
স্পিরিট বেড়েছে বৈ
এতটুকু কমেনি।
পুরো টিম তেতে আছে
বুঝাবে পেলে সামনে;
মরনের আগে তোরা
যত খুশী দম নে !!!
উপসংহারঃ
দাদাদের কথাতে ব্যান
করে দিলি সানিরে!!
কি করে ঘোচাবি তোরা
এ কলংক গ্লানিরে??
শয়তানি সীমাহীন
আরো ব্যান তাশকিন!!
থুক থুক আইসিসি(হিন্দী চুল)
নামে লাগে ঘিনঘিন।

ন্যাক্কার এ কান্ডে
সবে করে চিৎকার;
শেম শেম আইসিসি
বিশ্ব জুড়ে ধিক্কার।
এশিয়ান কাপ জয়ের গোমর
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন