আইজ দিমু বাঁশডলা
২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেলানীর লাশের দোহাই
আজ কিছু কর ম্যাশ;
এমন দাগা দে যেনো
আজীবনি রয় রেষ।

আশায় বাঁধে বুক যে জাতি
খেল দেখাবে ব্যাট আর বলে
বিশ্ব সেরা সাকিব মোদের
এ-ম্যাচেতে উঠবে জ্বলে।

আর কত আলসেমী???
উঠনা জেগে সৌম্য;
তোর ব্যাটে রানের খরা!!!
হয়না বোধগম্য।

ছন্দে আছিস,রাখিস ধরে
আরেকটা কর সেঞ্চুরি;
আশায় আছি জিতব এ ম্যাচ
তামিম সোনার হাত ধরি।

কি হলোরে মুশফিক তোর
আছিস মেরে ঠান্ডা?!?
আজ হলো সে মাহেন্দ্র'খন
মার হালাগো ডান্ডা।

দেখতে যেমন,কামেও তেমন
বাহরে জোয়ান সাব্বির;
আজ খেলা চাই সেরা ইনিংস্
ক্রীজে থাকিস ধীরস্থির।

বুক ভরে যায় খেলা দেখে
বলছি রিয়াদ তোকে;
আজও খেলিস টর্নেডো এক
চার আর ছক্কা হেঁকে।

পেসটা বাপু ভালোই করিস
লেংন্থটা রাখিস ঠিক;
আলআমিনের বলেই যেনো
ভারত হারায় দিক।

বিশ্ব ক্রিকেট রইবে চেয়ে
করবে কি আজ নয়া চীজ;
সে আমাদের তাস তুরুপের
ছিপছিপে ঐ মুস্তাফিজ।

তাশকিন আর সানির দোহাই
দাঁতভাঙ্গা আজ দে জবাব;
মোড়লগো রে দে জানিয়ে
দলে লোকের নেই অভাব।
এটুকুতে টিম মগো
একফোটা দমেনি;
স্পিরিট বেড়েছে বৈ
এতটুকু কমেনি।
পুরো টিম তেতে আছে
বুঝাবে আজ সামনে;
মরনের আগে তোরা
যত পারিস দম নে !!!
মিনমিনে শালারা
পিছনে করে গুটি;
এইবার দেমু বাঁশ
মাঠেতে চেপে টুটি।
কাশ্মীর সে কন্যাকূমারি..............
আসমূদ্র হিমাচল;
হিন্দুস্তানের রক্ষা নাই
আইজ দিমু বাঁশডল।

সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আম্রকাননের আগুনএপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের...
...বাকিটুকু পড়ুনজীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি...
...বাকিটুকু পড়ুন/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন