কুক আমাদেরি লোক
১৫ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খানা দেখে পায় বমি
ছিঃ কি বাজে কুক!
পরে দেখি ওমা এতো
আমাদেরি লোক!!
লুকিয়ে চামেতে করে
কুকিংএর ব্যবসা;
কাঁকড়া বিরানি বেচে
কয়ে 'ক্রেব খেবসা'!!
মুখে তা যায়না দেয়া
কুৎসিত দেখতেই;
পরিবেশো কি যে বাজে
দিন যাবে লেখতেই।
ভনভনে মশামাছি
ধূলোজমা বেশ থোরা;
গন্ধেতে টেকা দায়
এমনই সে রেঁস্তোরা।
ঠিক পাশে টয়লেট
দরোজাটা হাটখোলা;
দাড়িয়াবান্ধা খেলে
হাঁড়ি-থালে আরশোলা।
থাক আর কইবোনা
গা-টা করে রি রি;
এই হলো শর্টকাটে
সে হোটেলে ছিরি।
ম্যানেজারি ক্যাশে বসে
সেকি ভাব কুকটার;
পিক জমা মূলো দাঁতে
হাসি হাসি মুখ তার।
যার যার নিজ ধরা
তার কাছে সেরা;
হোকনা সে খোলা ছাদে
বেড়া দিয়ে ঘেরা।
থাকুক না নিজ যথা
আমার কি ধূৎ যা,
কেটে পড়ি যাতে দেখে
না পায় সে লজ্জা।
পরিশিষ্টঃ
স্বব্লগারি হাল দেখে
খুব পায় কান্না;
মাষ্টারি ছেড়ে শেষে
ধরিলো সে রান্না!!
ছবিঃ
দেখলে সে যদি যেচে
দেয় খেতে খেবসা;
তাইতো লুকিয়ে তুলি
তাই ছবি ঝাপসা।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে
ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন
জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো...
...বাকিটুকু পড়ুন
বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮

২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই...
...বাকিটুকু পড়ুন