আহা সাধ গণতন্ত্র!!!
০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নূর হোসেন আজ ফের কাতরায়
পাঁজরে পুরনো ব্যথা;
গলগলে খুনে শ্রাবনের ঢল
লেগেছিলো গুলি যেথা।
মিলনেরও দেখি একি হাল,সেকি
থামছেনা ঝরা রক্ত;
শহীদেরা সব শহীদ আবার
এলো কি ফের সে অক্ত?
আরে আরে একি! তাই হলো দেখি!!
লুট হলো গণতন্ত্র;
ধর্ষিত করে তবেই ছেড়েছে
প্রেতপুর-এ রাজযন্ত্র।
ভোটের কেন্দ্রে ভোটার নেইকো
রাজ করে সেথা কুত্তা!!
গণতন্ত্ররে নিখাদ নিলাজে
অনায়াসে করে হত্যা!!
সেইদিন থেকে শ্মশানপুরীতে
চেতনারি জয় জয়কার;
'জয়' সে বুলিতে রাজ্যের সুখ
জয় ডাকে কহো ভয় কার?
দলিত-পেষিত জাতি আজ হেথা
আধো মরা, আধো জাগা;
যক্ষের দল সেই সুখে আহা
নাচিছে বোধিয়া শ্লাঘা।
করের বোঝা,আলী'র চাঁদা
ছালী'র চাপাতি হেরি;
সামলাতে জাতি হিমশিম বলে
জাগিতে যা থোরা দেরি।
জাগেনি বলে,জাগিবেনা ভেবে
সুখে মারো গোঁফে তা;
স্ফুলিঙ্গ এক জ্বলিতে যা বাকি
হবি সবে পুড়ে খা।
মাথার উপড়ে ঝুলিতেছে দড়ি
চোখ নাহি যে তা দেখেছে;
ইতিহাসে বড় শিক্ষেটা হলো
কেউ কভু নাহি শিখেছে!!

সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪

১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা...
...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনসালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন