somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের নির্বাচন ও ইভিএম বিতর্ক

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কে আশাকরি আমরা সবাই জানি,তারপরও সবার সুবিধার্থে আবার বলছি,
Wikipedia এর মতে, ইলেকট্রনিক ভোটিং (ইংরেজি: Electronic voting) আধুনিক বিশ্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রয়োগ বা সংশ্লিষ্ট ভোটারদের স্বীয় মতামত প্রতিফলনের অন্যতম মাধ্যম। ভোট প্রয়োগে মেশিন বা ইলেকট্রনিক যন্ত্রপাতি অণুসৃত হয় বিধায় সামগ্রিক প্রক্রিয়াটি ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নামে পরিচিত। এর অন্য নাম ই-ভোটিং। ইলেকট্রনিক প্রক্রিয়ায় এটি একাধারে সঠিকভাবে ভোট প্রয়োগ ও দ্রুততার সাথে ভোট গণনা করতে সক্ষম। এছাড়াও, ভোট গ্রহণে স্বচ্ছতা এবং উপযুক্ত ক্ষেত্র হিসেবে ক্রমশঃই সমগ্র বিশ্বে এটি জনপ্রিয়তা অর্জন করতে চলেছে।

ইদানিংকালে বাংলাদেশেও এ যন্ত্রের ব্যবহার নিয়ে সরকার ও নির্বাচন কমিশন একমত। এ বিষয়ে যতদুর জানা যায়, ৩৮২৫ কোটি টাকায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্প পাস করেছে সরকার। যদিও এ মেশিন ব্যবহারের পক্ষে, বিপক্ষে অনেক মতামত রয়েছে,বিশেষ করে বিরোধীদলগুলো ইভিএম ব্যবহারের বিরোধিতা করে আসছে,কিন্তু সরকার ও নির্বাচন কমিশন এর বিরোধীতার তোয়াক্কা না করেই ইভিএম কেনার তোরজোড় শুরু করে দিয়েছে।
কিন্তু এর মধ্যেই নতুন খবর হল, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী এলেক্স হাল্ডারম্যান দেখিয়েছেন যে ধরার কোন উপায় না রেখেই কত সহজে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) হ্যাক করে ভোটের ফলাফল কিভাবে পরিবর্তন করা সম্ভব। গত মাসে বোস্টনের এক প্রযুক্তি সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপির।

তিনি একটি ছদ্ম নির্বাচনের আয়োজন করেন যেখানে সম্মেলনে অংশগ্রহণকারী তিনজন জর্জ ওয়াশিংটনের পক্ষে ভোট দেন। কিন্তু হ্যাকিংয়ের শিকার মেমোরি কার্ডে ফলাফল আসে জর্জ ওয়াশিংটন পেয়েছেন ১ ভোট আর বেনেডিক্ট আরনর্ল্ড পেয়েছেন ২ ভোট। সামরিক কর্মকর্তা বেনেডিক্ট রেভোল্যুশনারি ওয়ারের সময় গোপন তথ্য বিক্রি করেন।

হাল্ডারম্যান যে ভোটিং মেশিনকে সহজেই হ্যাকিং করা যায় বলে দেখালেন, তা যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্যে ব্যবহৃত হয়। এই মেশিনের কোন ব্যালট পেপার নেই। আর তাই ভোটের ফলাফল পাল্টে দিলে তা ধরার বা চ্যালেঞ্জ করার কোন উপায় থাকে না।
এছাড়া কিছুদিন আগে ইউটিউবের বদৌলতে দেখলাম সম্ভবত এক মার্কিন মেয়ে মাত্র ৪ মিনিটে ইভিএম মেশিন হ্যাক করে দেখান।

এখন কথা হলো,
বাংলাদেশের সরকার ও কমিশন এ মেশিন ব্যবহারের যে তোরজোড় শুরু করে দিয়েছে তাতে জনসাধারণের মনে প্রশ্ন উঠতেই পারে যে সরকার আগামী নির্বাচনে ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার জন্যই কি এ মেশিনকেও একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে, নাকি ৩৮২৫ কোটির প্রকল্পে একটা মেগা দুর্নীতি করতে চাইছে।
[বি:দ্র: ব্লগে আমি নতুন, ভুলত্রুটি হলে অগ্রিম ক্ষমাপ্রাথী ও গুরুজনদের পরামর্শ আশা করছি ]
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×