
বাংলাদেশে সেবাদানকারী মোবাইল অপারেটরগুলোর ভন্ডামি দিনকে দিন বেড়েই চলেছে,দেখার কেউ নেই,কিছুদিন আগে কলরেট এক করার নামে নতুন ডাকাতি শুরু করেছে,বিটিআরসি সব জেনেও নীরব,নীরব বলা ঠিক হবেনা,,নীরব যাতে থাকে তার ব্যবস্থা হয়তো করা হয়েছে(বুইজ্জা লন)।আবার বিভিন্ন সার্ভিস অটো রিনিউয়ালের নামেও প্রতিদিন হাজারো গ্রাহকের পকেট কাটছে এরা,এসব ক্ষেত্রে রবি সবসময় ০.৫ জি এগিয়ে থাকে,,সেটা ক্যাম্পেইন ও ভন্ডামির ক্ষেত্রে সমান ভাবে প্রযোজ্য,এই যেমন অন্য অপারেটর যেখানে ৩ জি রবি ৩.৫ জি আবার অন্যরা ৪জি দিলে এরা ৪.৫জি।
কিছুদিন আগে রবির মাই স্পোর্টস সার্ভিস টির সুবিধা দেখে খেলা দেখার জন্য ৭ দিনের মাই স্পোর্টস প্যাক কিনি যেখানে রবির ওয়েবসাইটে লেখা এ প্যাকেজ ইউটিউব ও মাইস্পোর্টস এপ এর জন্য প্রযোজ্য। প্রসঙ্গত,আমি সাধারণত ওয়াইফাই ইউজ করি কিন্তু এ সময় আমি গ্রামের বাড়িতে অবস্থান করাতে এ প্যাকেজ কিনি। তারপর মাইস্পোর্টস এপ ওপেন করে দেখি চলছে না,এপস লোডিংয়ে যে সময় যায় তাতে ব্যালেন্স থেকে ২০+ টা উধাও,,পরে কাস্টমার কেয়ারে ফোন করে বলি সমস্যার কথা,কিন্তু মিষ্টি কন্ঠের দুষ্ট মেয়ে বলে, স্যার আপনি যে প্যাকেজ কিনছেন সেটাতে শুধুমাত্র ইউটিউব ব্যবহার করতে পারবেন।আমি বললাম,কিন্তু ওয়েবসাইটে যে দেখলাম ইউটিউব ও মাইস্পোর্টস এর ক্ষেত্রে প্রযোজ্য। দুষ্ঠ মেয়ে বলে কিনা,সরি সার,এরকম কোন সার্ভিস নেই।আমি বুঝলাম এদের কিছু বলে লাভ নেই,শুধু বললাম,বাটপারিটা কম করে করেন।তাতে এসব করতে আমার ১২০+ ব্যালেন্স শেষ।
অন্য আরেকটি ঘটনা বলি,আজ হঠাৎ করে বাংলালিংকে এসএমএস আসে আমি একটি সার্ভিস একটিভ করেছি খুব সফলভাবে এবং ব্যালেন্স থেকে বেশ কিছু টাকা গায়েব।আমি ভেবে পাইনা কবে এই সার্ভিস একটিভ করলাম।
মোবাইল অপারেটর দের এরকম ধাপ্পাবাজির স্বীকার হয়নি এরকম কেউ মনে হয় নেই এদেশে,কিন্তু কিছু করার নেই,কারন আমরা সাধারণ জনগণেরা বড়ই সহজ সরল জাতি,নিপীড়িত হতে হতে এসব গা সওয়া হয়ে গেছে। সেই ব্রিটিশ আমল থেকে এখন পর্যম্ত নিপীড়িতই থেকে গেলাম।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





