somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম সবাই আজ ধর্ম নিয়ে ভন্ডামী , ধর্ম আজ রাজনৈতিক ব্যবসা|

১৪ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওমীলীগ. বি এন পি, জামাত শিবির, হেফাজতি ইসলাম সবাই আজ ধর্ম নিয়ে ভন্ডামী শুরু করেছে, ধর্ম আজ রাজনৈতিক ব্যবসা| এ যেন আজ ভোটের খেলা| বাংলাদেশ আজ গৃহ যুদ্ধের দ্বার গোরে দাড়িয়ে আছে, এই দায় থেকে কেউ মুক্তি পেতে পারে না|
ধর্মান্ধতা, ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি, ৫ জন নিহত ১৬ জন নিখোজ, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে | গুম হচ্ছে অনেকে, তাদের আদোও কোনো খোজ পওয়া যাবে কি না কে জানে | একটি মসজিদ থেকে একটি গুজব ঘোষণা দেয়া হলো, একটি পরিকল্পিত ঘটনা একদিনে তৈরী করা যায় না, এটা নিশ্চিতভাবে পূর্ব পরিকল্পিত ভাবে মসজিদ ব্যবহার করে তৈরী থাকা সশস্র জনগোষ্ঠীকে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে গৃহযুদ্ধের অবতারণা করা হয় | এই হচ্ছে আজকের ফটিকছড়ির চিত্র | ১২-০৩-২০১৩ একটি অহিংস মিছিলের উপর এইভাবেই হামলা শুরু হয়|
দিন কতক আগেই মাননীয় প্রধান মন্ত্রী বি বি সি সাক্ষাতকার বলে এলেন পরিস্থিতি কি ভাবে সামাল দিতে হয় সেটা আমাদের(আমার) জানা আছে| এটাই যদি হয় সমস্যা সমাধানের নমুনা? তা হলে আমার বলার কিছুই নাই|
আপনি আপনার দুটি চোখ বন্ধ করে একটু চিন্তা করুন, উগ্র জঙ্গীবাদের উত্থাণের মাধ্যমে আজ বাংলাদেশ এর চিত্র আফগানিস্তানের চাইতে ভিন্ন কিছু কি? এর জন্যে দায়ী কারা ? একবার ভেবে দেখুন, গৃহযুদ্ধ শুরু হলো কি না? মাহমুদুর রহমান তার পত্রিকার মাধ্যমে ধর্মভীরু মানুষের মাঝে একটি সহিংস উত্তজনা ছড়িয়ে দিতে, পরিকল্পনা মাফিক সব কর্ম সম্পন্ন করেই খান্ত হোন নাই, একটি অহিংস আন্দোলনকে আস্তিক আর নাস্তিক পর্যায়ে নিয়ে যেতে মাহমুদুর রহমান আজ সম্পূর্ণ ভাবেই দায়ী|
আওমীলীগ, বি এন পি, জামাত শিবির শেষ পর্যন্ত হেফাজতি ইসলাম গণজাগরণকে মঞ্চকে ধর্মীয় খেলা ধুলাতে সম্পৃক্ত করতে সমর্থ হলো, গণজাগরণ মঞ্চকে এ ভাবেই সবাই তছনছ করার পরিকল্পনায় লিপ্ত হলো|
এখানে এখন আমার প্রশ্ন করতেই পারি, ফটিকছড়িতে এ রকম ঘটনা ঘটলো কি করে? সরকারের গোয়েন্দা বিভাগ কি ঘুমিয়েছিলো? মাহমুদুর রহমান কে পুলিশের হেফাজতে নিতে এতো দেরী হলো কেন?
সরকারের হেফাজত থেকে যুদ্ধ অপরাধীরা দেশ থেকে পালিয়ে যাচ্ছে, সাক্ষী সুরক্ষা আইন প্রণয়নে ও প্রয়োগে সরকার এর গাফিলতি, রাজাকারদের সাক্ষীরা আজ ট্রাইব্যুনালে যেতে ভয় পাচ্ছে, সাকার সাক্ষীদের হত্যা করে সাক্ষীদের চিরতরে বিদায় করে দেয়া হচ্ছে , জনগণের দাবী কে ধামাচাপা দিতে গণজাগরণ মঞ্চের একটিভিস্টদের নাস্তিক বলে অপবাদ দেয়া হচ্ছে|
যুদ্ধ অপরাধীদের বিচার কি আদোও সম্পন্ন হবে নাকি এটাও একটা তালবাহানা যেটাতে আওমীলীগ, বি এন পি, জামাত, হেফাজতি ইসলাম সবাই একই সাথে পূর্ব পরিকল্পনা মাফিক অথবা আঁতাতের মাধ্যমে বানচাল করে দিতে চাইছে, আর নিরীহ লোক ফটিক ছড়িতে রাস্তায় লুটিয়ে পরছে?
___ কিন্তু____
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×