somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তি যুদ্ধের ২য় পর্ব...

২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ কি যেন হলো, ক্ষমতার লোভে রাজনৈতিক দল গুলো এক অনৈতিক রাজনৈতিক কলহে দেশটাকে এক নরকের পথে ঠেলে দিচ্ছে| আজ ২৬শে নভেম্বর ২০১৩, সংবাদ পত্রের শিরোনাম দেখলেই যেন গা শিউরে উঠে, সবচাইতে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের রেল বিভাগ, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে অবরোধের নামে অপরাধ সংগঠিত করার এই প্রক্রিয়া চালু করতে বি এন পি ও তার অঙ্গ সংগঠন গুলো মরিয়া হয়ে রাজপথে নেমে এসেছে | অবরোধের কারণে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।একতরফা নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে এই অবরোধ শুরু হয়। হরতাল গণতন্ত্রের একটি হাতিয়ার, এই গণতন্রের হাতিয়ারকে সহিংসতার রূপ দেয়াটা অবশ্যই দণ্ডনীয় অপরাধ | সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে, এই অপরাধের সাথে বিকল্প-ধারার মহাসচিব মেজর (অব.) মান্নান এবং যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরীরও যোগ দিচ্ছেন| বি এন পি জামাতের সহযোগিতায় আজ এই বাংলাদেশকে একটি তালেবান রাষ্ট্রে রূপ দেবার জন্যে এক জঘন্য কুকর্ম চালিয়ে যাচ্ছে |
হায়রে বোকা বাঙালী, আমার আজো বুঝতে পারছি না মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি, এখন চলছে মুক্তিযুদ্ধের সেকেন্ড পার্ট মানে ২য় পর্ব, এই যুদ্ধে বাঙালী পিছিয়ে পরবে না, এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র |
আমাকে যদি কেউ প্রশ্ন করে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরের পর বাঙ্গালীর সবচাইতে বড় প্রাপ্তি কি? আমি বলবো, সাহাবাগের গণজাগরণ মঞ্চ | আজ না হোক, বাঙালী একদিন বুঝতে পারবে যে বয়সে গণজাগরণের এই যুবকরা প্রেমের মোহে ডুবে থাকার কথা, জীবনটাকে সুন্দর করে সাজাবার কথা, ঠিক সেই সময়টাতেই বাংলার এই যুবকরা স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে রাজপথে নেমে আসে, আর এখান থেকেই শুরু হবে ধর্মান্ধ রাজনৈতিক অপশক্তির বিরুদ্ধে মুক্তি যুদ্ধের ২য় পর্ব | কেউ কি ভুলেও চিন্তা করে দেখছেন না যে সর্বচ্চো আদালতে আপিলের আইনি পরিবর্তন, জামাতের নিবন্ধন বাতিল, কাদের মোল্লার রায়, নতুন প্রজন্মের অন্তরের দাবীকে বাংলাদেশের প্রতিটি স্কুল কলেজে পৌঁছে দেয়া, এর সব গুলোই গণজাগরণের কত বড় অর্জন|
কত কিছুইতো শুনলাম, গণজাগরণ করে কেউ কেউ কোটিপতি, প্রবাসের যাবার ফ্রি টিকেট, বড় বড় গাড়ী বাড়ি, কই আজ পর্যন্ত তো কেউ কোন কিছুই প্রমাণ করতে পারলো না ? সত্যি খুব হাসি পায় |
যারাই আজ সুশীল সমাজ সেজে গণজাগরণের সমালোচনা করতে করতে উন্মাদের মত আচরণ করছেন, একদিন তারাই বুঝতে পারবেন, গণজাগরণের এই তরুণ সমাজ মুখপাত্র ইমরান সরকার ও তার সহযোগীরা যৌবনের সব আনন্দকে উপেক্ষা করে এখনো রাজপথেই জেগে আছে, আমি একজন সাধারণ বাঙালী হয়ে এই তরুণদের সম্মুখে নতজানু হয়ে বলতে চাই আমরা তোমাদের পাশেই আছি| জয় বাংলা, জয় বাংলার মেহনতি মানুষের, জয় বঙ্গবন্ধু |
---কিন্তু---
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×