(১)
সব আবুলের বসলো মেলা
বাংলাদেশে ওরে মন বাংলাদেশে
তোরা কেউ যাসনে ও আবুলের কাছে
গেলে আবুল হবি আবুল মানে
বুঝবি শেষে...
তোরা কেউ যাসনে ও আবুলের কাছে....
(২)
কিছূ পোষ্ট এবং কিছূ ভাবনা...
শেষ পর্ব: ভারতের জন্য ট্রানজিটঃ বাংলাদেশের জন্য কেন আত্মঘাতী?
ভারত বাংলাদেশের বন্ধু যেমন ইজরাইল ফিলিস্তিনের!!!
এরকম অজস্রের বীরে ২টোই থাক.........................
(৩)
দেশের স্বার্থেই সরকার ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশের স্বার্থেই সরকার ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর সঙ্গে নিজ মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, "আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাবেন। সেখানে ট্রানজিটসহ দুই দেশের মধ্যে বিরাজমান অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।"
পিনাক সাংবাদিকদের জানান, ভারতকে ট্রানজিট দেওয়ার ক্ষেত্রে বিরোধী দল বিএনপি কেন বিরোধিতা করছে, ভারত তা-ও ভাবছে। এ জটিলতা দূর করতে ভারত বিরোধী দলের সঙ্গে বৈঠক করবে। দুই পক্ষের বৈঠকের মাধ্যমেই এ জটিলতা দূর করা হবে।
বিএনপি বলে আসছে, ভারতকে ট্রানজিটের নামে 'করিডোর' সুবিধা দেওয়া হলে বাংলাদেশ ওই দেশে তার পণ্যের সম্ভাব্য বাজার হারাবে। বিশাল বাণিজ্য ঘাটতি আরও বাড়বে।
এ ছাড়া দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং বহুবিধ সামাজিক ও রাজনৈতিক সমস্যা সৃষ্টি হবে বলেও আশঙ্কা প্রকাশ করে আসছে বিএনপি।
তবে, ভারতকে দ্বিপাক্ষিক ট্রানজিট সুবিধা দেওয়ার পরিবর্তে সার্কের আওতায় স¤প্রসারিত ট্রানজিটের পক্ষে মত দিয়ে আসছে তারা।
ট্রানজিট চুক্তি হলে দুই দেশই লাভবান হবে দাবি করে বৃহস্পতিবার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, "কারণ, এর মাধ্যমে বাংলাদেশ বিপুল পরিমাণ রাজস্ব আদায় করতে পারবে। আর ভারত তার দূরবর্তী কয়েকটি এলাকার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে।"
বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের মধ্যে বিরোধপূর্ণ সমূদ্রসীমা সংক্রান্ত জটিলতা নিরসন প্রসঙ্গে তিনি বলেন, "এ নিয়ে ভারতও আরবিট্রেশন (জাতিসংঘের সালিস-নিষ্পত্তি) আদালতে তৎপরতা চালাচ্ছে। তবে বিষয়টি নিরসনে দ্বিপাক্ষিক কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রাখবে ভারত।"
গভীর সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বরাদ্দ দেওয়া তিনটি ব্লকের সীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের মতানৈক্য রয়েছে।
স¤প্রতি সরকার কনোকো ফিলিপস ও তাল্লোকে ৫, ১০ ও ১১ এ তিনটি ব্লক বরাদ্দ দেওয়ার প্রস্তাব অনুমোদন করে।
ভারত ৫ ও ১০ নম্বর এবং মিয়ানমার ১১ নম্বর ব্লকের বিষয়ে আপত্তি তুলে জানিয়েছে, এতে তাদের সমুদ্রসীমায় অধিক্রমণ (ওভারলেপিং) ঘটেছে।
এমন পরিস্থিতিতে বিরোধ নিরসনে স¤প্রতি জাতিসংঘের সালিস-নিষ্পত্তি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
(৪) সত্যি আইজদ্দিন বিচিত্র এই দেশ......................??
কিছূ বলবা???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



