
নির্জীব দুঃখরাও আজকাল জীব হয়ে উঠে
আঙুলের মুদ্রণ এঁকে যায় নীল বর্ণমালা
হৃদয়ের জঠর থেকে উঠে আসা রক্তের লাল,
ইচ্ছের কপালে রঙধনু টিপ …
কোথায় ফুরালে- স্নিগ্ধ সে সুখ-
অগ্রাহায়ন শীত- ঠোঁটের উত্তাপ
স্বপ্নের চোখ পুড়া- ঈর্ষার পাপ?
খাঁখাঁ আকাশ- দেখা নেই প্রতারক জোসনার,
দুঃস্বপ্নের হালখাতা, সাঁজে- নিয়তির ঘর
সুবর্ণখালীর চৈতন্য দখল শ্যাওলার
বেঁচে থাকা শুধু ফলহীন- পাতাবাহার,
কোথায় পাবো অভিসার
এ বিরান- বাঁচার দুয়ার?
শুকিয়ে যাওয়া স্বপ্নের তলানিতে তখন
ব্যাঙের চিৎকারে- বর্তমান ভাসাই
শ্রাবণ এসেছে এখানে- শুনেছে কি-তা,
মনের ঝিল অথবা ঝিনাই… ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

