আমিই, আমার- ফেরার....
১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই আমি সে- গাঁয়ের ছেলে
আমায় চিনো নাকি?
আজ এখানে শহরতলে
ছিন্নমূলে থাকি।
এইতো সেদিন সদর- ভীতর
দুঃখ সুখের গানে,
বাবার স্নেহ, মায়ের আদর
ছিলাম সবার প্রাণে।
ভোর না হতেই দলে দলে
ব্যস্ত ডাকাডাকি,
গাছের ডালে, ঘরের চালে
সেদিন ছিলাম পাখী।
ডানে বাঁয়ে, উপর নীচে
এখন চতুর্দিকে,
ঘাঙর নদী, সাগর- বীচে
উল্টো সময় ফিকে।
এই যে ঝিনাই- কর্ণফুলী
হারিয়ে ফেলা খেই,
সরু সড়ক- পথের ধূলি
কোথাও আমি নেই।
নাড়ীর আঁচল, শিকড়- মূলে
তাকিয়ে দেখি যেই,
মায়ার বাঁধন, নীড়ের কূলে
আমার ছায়া নেই।
চমকে উঠি, কোথায়- আমি?
দাড়িয়ে ভীড়ের কোনে,
অতল আড়াল, গহীন নামি
নেইকো কোনখানে।
তখন থেকেই নিখোঁজ হলাম
হারিয়ে সবার মনে,
আমায় খোঁজে আমায় পেলাম
ফেরার জনে জনে...

সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন