somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কিরমানী লিটন
সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

বিচ্ছিন্ন ভাবনার- ছিন্ন পদাবলি...

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সোনামেঘ,
বাস্তববের খসখসে পৃথিবী কেঁড়ে নিয়েছে আমাদের আহ্লাদের আকাশ।
আকাশের ঠিকানা ভুলে, মেঘেদের পানে তোমার জন্য এই চিঠি।
তুমিতো আমার আমৃত্যু মেঘ। তাই মেঘেদের ঠিকানায় তোমার জন্য এ লিখা।
কেমন আছো? আবেগহীন ডিজিটাল সময়ের যান্ত্রিক প্রহর-
কিভাবে পাড়ি দাও ? সাংবিধানিক গণতন্ত্রের বারুদে রাজপথ, আতঙ্কিত অনুভবে- সাতান্ন ধারার মতো তোমাকেও দাবড়িয়ে বেড়ায়- গুমের দেশ হয়ে ? কাঁচের জারের সোনালী মাছের আদুরে ভালোবাসায় তুমিও কি, বি চৌধুরীর মতো- বেচারা চৌধুরী হয়ে গেছো? তোমাকে নিয়ে এমনই হাজারো প্রশ্ন, মহাজোটের মতো দাড়িয়ে যায়- গৃহপালিত বিরোধীদলের হয়ে।
আমি? বাহ্যিক অবস্থার মানচিত্র খানিক রোগাটে দেখালেও, হৃদয়ের স্ফীত জল- সীমা
আরও বেড়েছে। ভুলো মন, আরও ভুলো হচ্ছে- টের পাই...।

সেদিন হয়েছে কি-
আসরের নামাজ পড়তে গিয়ে বারবার সুরা ভুল করছি। নামাজ শেষে আবার নতুন করে
নামাজ পড়ছি। এভাবে কয়েকবার....। নিজের ছায়াটাও আজকাল ভুলে যাই।
কি করব বল- সারাজীবন ভুল জমির চাষাবাদ, এত সহজেই কি ভুলের দখল ভুলা যায়?
মাঝে মাঝে তোমাকে ভাবতে গিয়ে সারারাত শেষে ভোর হয়, শিশির শুঁকিয়ে সকাল,
তবু ভাবতেই থাকি....! অবহেলার সেই তুখোড় দিনের ভাবনা- অবাধ্য আবেগে আদ্র করে
মনের আকাশ। পরচুলার মতো নিশ্চল বেঁচে থাকা তখন- বড়ই পুড়ায়।
ভাবি- কোটিপতির হাত থেকেও নোংরা পুরানো তেলচটচটে দুই টাকার একটা নোট
পড়ে গেলে, সে আবার কুঁড়িয়ে নেয়। মনের হাত থেকে ভালবাসা একবার পড়ে গেলে,
তাকে আর কুঁড়িয়ে নেয়না- কেউই...। আহা-রে ইভিএমের ডিজিটাল মন!!!

খ্যাতির জোসনায় পোহানো আলোয়- পরাধীনতার মল, কেমন মানিয়েছে তোমায়?
কিভাবে কাটে তোমার রাতজাগা ভোর, বিষণ্ণ দুপুর, রোদহীন বিপন্ন বিকেলের- মেঘলা সন্ধ্যা?
মধ্যরাতের আকাশ আর জোসনার চোর- পুলিশ মাতামাতি, আগের মতোই কি
উদাস ছড়ায় হৃদয়ের নিতাইপুরে? এমন অগুন্তি ভাবনার সাত সমুদ্র তের নদী- ব্যাকুল করে আমায়।পরিচিত ভুলের প্রায়শ্চিত্ত আমাকে মুক্তি দেয়না । দাসত্বের ভোরে তবু-
সকাল আসে। জীবিকার তাগাদা ঘরের বাইরে টানে আমায়। দশটা- পাঁচটা দায়িত্ব সেরে,
আবার নিঃসঙ্গের কাছে ফিরে যাওয়া। এখানে পরাজিত মানেই- পদানত।
তাই মানুষের ভীড় সজ্ঞানেই এড়িয়ে চলার নিরন্তর চেষ্টা। আজ আর লিখছিনা।
কলমের অবস্থাও- অক্সিজেন দেওয়া রোগীর মতো- যাই যাই...। তুমি ভালো আছো- এটাই
শান্তনা। দুইটা লাশের চেয়ে, একটা লাশের বোঝা, অনেক হালকা- তাই না?
নিবিড় আকাশের শান্ত মেঘের স্নিগ্ধ বেঁচে থাকা- ঘিরে রাখুক তোমায়।
তোমার আজন্ম ভুলে থাকা-
"রোদ" ।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

লিখেছেন নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।

সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×