ইতি...
০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

( দিনান্তে সব সন্চয়ই পথে ফেলে যেতে হয়। তারপরও এমন কিছু সন্চয় থাকে যা কোনদিন নষ্ট হয় না- পঁচে না। যুগ যুগ ধরে যা সুন্দরকে সমৃদ্ধ করে, সত্যকে প্রতিষ্ঠিত করতে- বাঁচিয়ে রাখতে। হ্যাঁ কাব্যের আশ্রয়ে এমনই এক সঞ্চয়ের কথা আজ বলবো- দুঃখের দহনে, করুণ রোদনে তীলে তীলে, আমি আগলে রাখি যাকে..... । ক্যান্সারে আক্রান্ত হয়ে, আমার অপারগতা- অক্ষমতাকে মুক্তি দিয়ে, অর্থাভাবে চিকিৎসাহীন হয়ে অসময়ে বিগত হওয়া আমার স্ত্রী, আমার নাড়ী ছেড়া ধন- "বিত্ত কৃতীকে" অবেলায় এতিম বানানো- লাভলি ইয়াসমিন লুসি'র জন্য এই শোক-গীতি-
আমার চোখে টইটুম্বর
আমার চোখের জল,
আমার লোনায় ভাসছি এখন
মানতে পারি- বল....)
শুরুই ছিল সন্ধ্যা দিয়ে
অসম্ভবের রাত্রী চেয়ে
মাড়িয়ে প্রথার রিতী,
দুপুরটাকে রাত বানিয়ে
সন্ধ্য মেখে ভোরের গাঁয়ে
বললে বিদায়- ইতি।
প্রসবকালে মা হারিয়ে
বাঁচতে শেখা অন্য কোলে
বাবা থেকেও-পর,
সাহস খোঁজার ভরসা চেয়ে
চাওয়ার সে হাত- শক্ত ধরে
ছাড়লে বাড়ী- ঘর।
ঘাম ঝরিয়ে বিরান ছুটা
পড়ে উঠে আবার হাঁটা
যেই জ্বালালে- বাতি,
স্বপ্ন দু'চোখ বিত্ত- কৃতী
ফুটিয়ে গোলাপ সাজিয়ে স্মৃতি
বললে বিদায়- ইতি।
ক্ষমার সুযোগ রুদ্ধ করে
পেখম মেলো- অচীন তীরে
শোকের দোলায় মাতি,
মায়ার বাঁধন ছিড়লো কবে
হারিয়ে গেলে খুব নিরবে
সেইথেকে সব- স্মৃতী।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন