গণতান্ত্রিক একনায়কের ইশতেহার ....
১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নে বুবু সারা বেলা
এই নে সকাল- ভোর,
এই নে বুবু আঁধার রাতে
অমানিশা- ঘোর।
এই নে বুবু দেশ পতাকা
এই নে পাখির গান,
এই নে বুবু মানচিত্র
এই নে সংবিধান।
এই নে বুবু জজের কলম
এই নে ইভিএম,
এই নে বুবু মিথ্যে মূলোর
ভোটার বিহীন গেম।
এই নে বুবু পালের নৌকা
এই নে ধানের শীষ,
এই নে বুবু কাস্তে লাঙ্গল
দাঁড়ি পাল্লাও নিস।
এই নে বুবু বাঁশি- ইসি
এই নে সুশীল মুচী,
এই নে বুবু গণতন্ত্রে
নোবেল জয়ের সূচী।
এই নে বুবু রব কাদের
এই নে কামাল মান্না,
এই নে বুবু মেনন ইনুর
তোষামোদী রান্না।
এই নে বুবু জাসদ বাসদ
এই নে জাকের পার্টী,
এই নে বুবু বদু চাচার
পুরো খেলার মাঠটি।
এই নে বুবু মুক্তিযোদ্ধা
এই নে রাজাকার,
এই নে বুবু হেফাজতি
এই নে স্বৈরাচার।
এই নে বুবু হাজার খুনী
এই নে বুবু কিলার
এই নে বুবু স্বাধীনতা
এই নে সেতুর পিলার।
এই নে বুবু ভারত দাসী
এই নে বুবু জালেম
এই বুবু খুন খারাবী
এই নে বুবু আলেম।
এই নে বুবু দায়রা জজের
এই নে বুবু কোর্ট
এই নে বুবু সিল মারা
ষোল কোটির ভোট।
এই নে বুবু শেয়ার বাজার
এই নে ব্যাংক বীমা
এই নে বুবু লুটের টাকায়
রান্না স্বাদের কিমা।
এই নে বুবু কাশির সিরাপ
এই নে বুবূ নাপা,
এই নে বুবু শফি হুজুর
স্বৈরাচারী জাপা।
এই নে বুবু মুষ্টির চাল
এই নে গোলার ধান,
এই নে বুবু মোহের গদি
ইশতেহারের জ্ঞান ....।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন