মৃত্যু সেজে তাকিয়ে আছি- মুক্তি নিয়ে এসো...।
১৩ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মায়ের ভাষা নির্বাসনে
রাষ্ট্রভাষা বুলেট,
রাষ্ট্র নায়ক ফেরিওয়ালা
দেশের গলায় টু-লেট।
মৃত্যু হেথা মুড়কি মোয়া
পুড়ছে জীবন- খরা,
গ্লিসারিনের বৃষ্টি এসে
তৃষ্ণা বাড়ায়- জরা।
দানব শেখায় মানবতা
কাক সেজেছে কোকিল
মানুষ তাদের দাবার ঘুটি
যম সেজেছে উকিল।
এই আকাশে শকুন ছায়া
এই পতাকা ছড়ায় ভয়,
দাসের জীবন এর জনতা
এ নদী জল আমার নয়।
তাল দিয়েছি- তালগাছটা
রাজ্য দিলাম- রাজত্ব,
তার বদলে আমরা পেলাম
উপায়হীনা- দাসত্ব।
সব দিয়েছি উজাড় করে
আর কি দিবো বল,
আমরা এখন মেঘের সিঁদুর
সব হারানোর দল।
মরেই তবে মরবো এবার
জীতেই হবে জয়,
আর দিবো না বিনামেঘে
লড়েই- পরাজয়।
কোথায় একুশ স্বাধীনতা
যুদ্ধ বুকে বসো,
মৃত্যু সেজে তাকিয়ে আছি
মুক্তি নিয়ে এসো...।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ ...বাকিটুকু পড়ুন