একক দাবী ছাড়ো....
১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কে ছোঁয়ালো রবির আলো
কে ডাকিলো ভোর,
কে লিখেছে স্বাধীনতা
কে বাঁধিছে সুর?
কে বাজালো ঘন্টা- বাঁশি
কার ঠোঁটে ফুঁক, যক্ষা-কাঁশি
কোন প্রহরির হাতের বাড়ি
মন উদাসে টাঁটায় নাড়ী?
এসব প্রশ্ন মাড়িয়ে কি আর
সত্য মিথ্যে খুঁজি,
আমরাতো ভাই মুজিব মানে
স্বাধীনতাই বুঝি!!
মুজিব মানে এই পতাকা
মানচিত্র দেশের- পিতা,
রক্ত জমাট কালোর আখর
সংবিধানের আইন পাতা।
মুজিব মানেই মুক্তি মিছিল
শিকল ছেঁড়ার গান,
মুজিব মানেই ষোল কোটির
একটা হৃদয়- প্রাণ !!
চেয়ার ছোঁয়ার নাগাল পেতে
কে পিতাকে মই বানালো,
মুজিব নামে- স্বাধীনতায়
সে জাতিকে দাস বানালো?
মোহের গদি নিজের করে
স্বৈরাচারী ফাঁস বানালো,
বীর বাঙালির হৃদয় নিয়ে
কেনা- বেঁচার, হাঁট বানালো?
ঢের করেছো বেঁচা-কেনা
শোধ পেয়েছো পাওনা- দেনা
পিতার নামে লেনা-দেনা
ভোটের মালিক- ভোটার বিনা......!
তুমিই একা? ষোল কোটির
দাবী আছে আরও,
দোহাই বুবু এবার পিতার
একক দাবী - ছাড়ো....!!
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন
সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুন