somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পলাশীর যুদ্ধে ষড়যন্ত্রকারীদের শেষ পরিণতি!

০৯ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পলাশীর যুদ্ধ সম্পর্কে বলা বা জানা নতুন কিছু নয়। মুলত ষড়যন্ত্রের কারণেই নবাবের তথা সমগ্র ভারতীয় উপমহাদেরশের স্বাধীন সূর্য অস্তমিত হয় কিন্তু নিয়তি সেইসব ষড়যন্ত্রকারীদের ক্ষমা করেনি। এদেরও শেষ পরিণতি হয়েছে।
নিচে তা তুলে ধরা হল→

★লর্ড ক্লাইভের আত্মহত্যাঃ পলাশীর যুদ্ধে বিদেশি ষড়যন্ত্রকারীদের মধ্যে অন্যতম লর্ড ক্লাইভ। ভারতবর্ষে ঘুষ,দুর্নীতি, সম্পদ আত্মসাৎ, প্রসাদ ষড়যন্ত্র, অপরাজনীতির কারণে ইংল্যান্ড এর আদালতে বিচারের সম্মুখীন হন তিনি। ১৭৭২ খ্রিঃ তদন্তে অপরাধ প্রমানিত হতে থাকলে অপমানের জ্বালা সহ্য করতে না পেরে ১৭৭৪ খ্রিঃ ২২ নভেম্বর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন।
★বজ্রপাতে নিহত মীর মিরনঃ যে মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ নবাব সিরাজউদ্দৌলা কে হত্যা করেছিল নিয়তির নির্মম পরিহাস সেই মিরনের মাথায় পলাশীর যুদ্ধের ৩ বছরের পর ১৭৬০ খ্রিঃ ৩ জুলাই বর্ষাকালে বজ্রপাত নেমে আসে। তাতেই ২১ বছর বয়সে তার জীবন প্রদীপ নিভে যায়।
★ঘসেটি বেগমের পরিণতিঃ পলাশীর যুদ্ধে আরেক প্রধান ষড়যন্ত্রকারীদের মধ্যে ছিলেন সিরাজউদ্দৌলার খালা মেহেরুন্নেসা ওরফে ঘসেটি বেগম। ষড়যন্ত্রের প্রতিশ্রুত অর্থ না দেওয়া সহ বিভিন্ন কারণে এক পর্যায়ে তিনি দ্বন্দে জড়িয়ে পড়েন মীর জাফর ও পুত্র মিরনের সাথে। ঢাকার জিঞ্জিরা প্রসাদে বন্দী করা হয় তাকে। এখানে বসেও মীর জাফরের সাথে ষড়যন্ত্র করতে থাকলে মিরন তাকে বন্দী অবস্থায় নৌকাযোগে মুর্শিদাবাদ ফেরত পাঠানোর নির্দেশ দেন। কিন্তু ঘসেটি বেগম কোনোদিনই মুর্শিদাবাদ এ যেতে পারেন নি। পথেই নৌকা ডুবিতে তার সলিল সমাধি হয়। মুর্শিদাবাদ এর মাটি তার কপালে জুটেনি।
★পাগল অবস্থায়
মারা যান উমিচাঁদঃ দেশীয়দের মধ্যে আরেক ষড়যন্ত্রকারী ছিল উমিচাঁদ। শিখ সম্প্রদায়ের উমিচাঁদ (আমীর চাঁদ) কলকাতায় একজন বড় ব্যবসায়ী ছিল। মুর্শিদাবাদ কোর্টে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিরর দালালি করতেন। অর্থ লোভে ক্লাইভ ও মীর জাফরের ষড়যন্ত্রে যোগ দেন। পলাশীর যুদ্ধে নবাবকে পরাজিত করতে পারলে সম্পদের ৫ ভাগ দাবী করেন। চতুর ক্লাইভ সম্মত হয়ে চুক্তি করেন। যার দুটি কপি করা হয়। যার মূল কপিটি উমিচাঁদ কে দেখানী হয়নি। পরবর্তীতে প্রকৃত ঘটনা জানার পর অর্থ শোকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তার সর্ব স্মৃতিশক্তি হ্রাস পায়। ১০ বছর পাগল অবস্থায় ঘুরে পাপের প্রায়শ্চিত্ত করে ১৭৬৭ খ্রিঃ তে মৃত্যু মুখে পতিত হন।
★মীর জাফরের পরিণতিঃ পলাশীর যুদ্ধে ষড়যন্ত্রকারীদের মূল প্রভাবশালী ছিলেন মীর জাফর। পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বিশ্বাসঘাতকতার সাক্ষী হয়ে আছে বিশ্বাসঘাতক মীর জাফর। দু বারে তিনি ৪ বছর নবাব থাকলেও ইংরেজদের অবজ্ঞা ও দেশবাসীরর ঘৃণার পাত্র হয়ে বেঁচে ছিলেন। ১৭ জানুয়ারি ১৭৬৫ খ্রিঃ তে ৭৪ বছর বয়সে জাগতিক মৃত্যু ঘটলেও তিনি বেঁচে আছেন। মীর জাফরের প্রাসাদে ঢোকার প্রধান ফটকটি ইতিহাসে,সরকারি দলিল দস্তাবেজে এবং টুরিস্ট গাইড বইয়ে "নেমক হারাম দেউর" বা বিশ্বাসঘাতক এর গেইট নামে পরিচিতি পেয়েছে। মীর জাফর বেচে আছেন তবে একটি জঘন্য গালি হিসেবে।
সূত্রঃ ষড়যন্ত্রকারীদের পরিণতি ; দৈনিক বাংলাদেশ প্রতিদিন ১৫-১০-২০১৩
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×