somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“পাবার মতো চাইলে পাওয়া যায়”-৩৩পর্ব

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“পাবার মতো চাইলে পাওয়া যায়”
কিশোর কারুণিক
উপন্যাস-৩৩পর্ব

-মধ্যে আমাকে দেখছে আর মনের খায়েস মেটাচ্ছে। কী দেখছে শ্রাবস্তীই ভাল জানে। মেয়েদের সাইকোলজি আমার জানা নেই। যদি জানা থাকত তাহলে ওর চোখের ভাষা বুঝে পারতাম।
“কী হলো?”
“এই তো আসছিÑব’লে শ্রাবস্তীর দিকে এগিয়ে গেলাম।
আমি শ্রাবস্তীর কাছে গিয়ে দাঁড়ালাম। ওর শরীর আর আমার শরীরের মাঝে ব্যবধান সামান্য। একান্ত ঘনিষ্ট অন্তরঙ্গ সম্পর্ক ছাড়া এত কাছাকাছি সাধারণত হয় না। শ্রাবস্তী একটু থতমত খেয়ে গেল। শ্রাবস্তীর উচ্চতা আমার ঘাড় পর্যন্ত। আমিও একটু কৌত’হলী ভাবে ওর দিকে তাকালাম। হাতে থাকা লম্বা লাঠিটাও আমার দিকে বাড়িয়ে বললো, “এই লাঠি দিয়ে আপনি ফুল গাছের ডালটা জানালার দিকে টানার চেষ্টা করুন। আমি এর পাতা ছিড়ে নিচ্ছি। কেমন।

“ঠিক আছেÑ’ব’লে মাথা নেড়ে শ্রাবস্তীর কাছ থেকে লাঠিটা নিয়ে জানালার গ্রিলের ফাঁক দিয়ে লাঠি দিয়ে গাঁদা ফুল গাছটার ডাল টানার চেষ্টা করলাম। এদিকে শ্রাবস্তী ফাঁকে হাত দিয়ে পাতা ছেঁড়ার জন্য চেষ্টা করতে লাগল। হাত ডাল পর্যন্ত যাচ্ছে না। অনেকক্ষণ চেষ্টা করার পর কয়েকটি পাতা ছিড়েই বললো, হ্যাঁ হয়েছে। বাঃ বাঃ পাতা ছিড়তে যে এত কষ্টÑ’বলেই আমার দিকে তাকিয়ে আবার বলল, “লাঠিটা রেখে এবার পেছন ফিরে দাঁড়ান। এই পাতার রস দিলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।
আমি কিছুই বললাম না। শ্রাবস্তীর আজ্ঞা মত লাঠিটা দেয়ালের সাথে রেখে ওর দিকে পেছন ফিরে দাঁড়ালাম। শ্রাবস্তীর কাছে কি ঋণী হয়ে যাচ্ছি? এই মূহুর্তে শ্রাবস্তীর প্রতি টান বাড়ছে। বুকের ভেতরটা কেমন যেন লাগছে।

বাম হাতের উপর পাতাগুলো রেখে ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে চেপে-চেপে রস বের করে পিঠের আঘাতের জায়গায় চেপে ধরল শ্রাবস্তী। একটু জ্বলে উঠল। নিজেকে সম্বরণ করতে না পেরে। “উহু’ শব্দ করে উঠলাম।
শ্রাবস্তী বললো, “কী জ্বলছে? একটু কষ্ট করুন। রক্ত পড়া এখনি বন্ধ হয়ে যাবে। খবরদার, নড়বেন না।”
তনয় ঘরে প্রবেশ করে “কিরে তারুণ্য তোর কি হলো” বলে একটু দূরে দাঁড়াল। ভার করে দেখল আমাকে আর শ্রাবস্তী। ও..যা ভাবছে আমি বুঝতে পেরেছি। শ্রাবস্তী হয়তো বুঝতে পারেনি। আমার একটু লজ্জাও লাগল। ও যেন কিছুই মনে করলো না, ও এখন ওর কাঝে ব্যস্ত।

তনয় ঐ খানে দাঁড়িয়েই ছাতাটা বন্ধ করছে। মানিছে ভাল। তা হয়েছে টা ..কী?”
আমি বললাম, “একটু কেটে গেছে।”
“কীভাবে কাটলো।

চলবে
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ৭:১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

×