একজন বাজারি সস্তা লেখকের বিদায়ে জাতি কাদঁছে কেন ??
২০ শে জুলাই, ২০১২ বিকাল ৫:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সদ্য বিদায় নেওয়া বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ হুমায়ূন আহমেদ কে অনেকেই বাজারী লেখক বলে থাকেন । তারা তা বলেতেই পারেন । কিন্তু কেন বলেন ? সেই সব মানুষগুলো তা মুখ ফুটে বলে না । আমি কয়েকটা কারণ বের করেছি । হুমায়ূন আহমেদ বাজারী লেখক কারণ
# প্রতি বছর তার বই বেস্ট সেলার হয় ।
# তার বই সমাজের একদম নিচু স্তরের মানুষগুলোকেও আনন্দ দিতে পারে ।
# তিনি সাধারণ মানুষের মনের গভীরে প্রবেশ করে তাদের একজনই হয়ে উঠেছিলেন ।
যা কিনা অন্যান্য অনেক বিখ্যাত লেখক পারেননি । তারা পারেননি কারণ তারা নিজেদের কে সবসময়ই উচ্চমার্গীয় মনে করতেন । তারা চাননি সাধারণ মানুষের কাতারে থেকে একজন সাধারণ লেখক হতে । তাই হুমায়ূন একজন বাজারি সস্তা লেখক । পৃথিবী বিখ্যাত আরো কয়েকজন সস্তা বাজারী লেখকের নাম বলি । তারা বাজারী কারন তাদের বই অনেক বেশি বিক্রিত
# হুমায়ূন আহমেদ
# জে কে রাওলিং
# ড্যান ব্রাউন
এরা সবাই বাজারী লেখক । কিন্তু এরা সবাই পাঠকের মনে জয় করেছিল । হুমায়ূন আহমেদ সেই একজন যিনি নিজেকে সস্তা করে মানুষের আপন হয়েছেন । যার বিদায়ে আজ জাতি কাঁদছে । সবশেষে জিকো ভাইয়ের একটা কথা তুলে দিচ্ছি
সস্তা জনপ্রিয়তা বলে কিছু নেই। জনগনের প্রিয় হওয়াটা যদি সস্তা হয়, পৃথিবীতে কোন কিছুই তাইলে দামী না। স্যার ভাল থাকবেন । আপনার সৃষ্টি হিমুরা আপনাকে আপনাকে স্মরণ করবে ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন