somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ট্রেন ভাবনা

২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদ ঈদ ঈদ... দরজায় কড়া নাড়ছে। কাল সকালে বাড়ি যাবার উদ্দেশ্যে বের হচ্ছি।টিকেট টা এখনো হাতে পাইনি যদিও।পাবো কিনা তাও বুঝতে পারছিনা।টিকেট কেটে একবার ক্যানসেল করা হয়েছে। এই খরার মৌসুমে টিকেট পেয়ে আবার হাতছাড়া করে আমার মত এমন গাধারা খুব কমই আছে।টিকেট ক্যানসেল করা হয়েছে মানবদেহের গন্ধের কারণে।আমি মানুষের গায়ের গন্ধ মোটেও সহ্য করতে পারিনা।আর টিকেট টা ছিলো ট্রেনের, শোভন ক্লাসের, যেটাকে টিনের বাক্সে প্যাকড জনসমুদ্র বললে ভুল হবেনা।এই ট্রেনে ওঠার পরবর্তী ৬ ঘন্টা নিজের মাথা বাদে শরীরের অন্যান্য অংগ-প্রত্যংগের কোন হদিস পাওয়া যাবেনা।এবং, সবচেয়ে বড় সমস্যা যেটা- এসময়টুকুতে ঘুমানো এবং পারলে নিঃশ্বাস নেওয়া, একদম বন্ধ রাখতে হবে। নিঃশ্বাস না নিয়ে থাকাটা হয়তো সম্ভব, কিন্তু লং জার্নিতে জাগরণ- অসম্ভব একটা কাজ।

গতবার যখন ঈদের ছুটিতে বাড়ি গেলাম, সেবার পাশের সিটে পড়লো এক বুড়ো।যতক্ষণ ছিলো একটানা বকর বকর, এবং অবশেষে যেটা হলো, ঘুম ভেঙ্গে দেখি বুড়োর লালায় আমার শার্টের বামপাশ ভেসে গেছে।তো এবার আর ট্রেনে যাবার রিস্ক নিচ্ছি না।

ছোটবেলায় যেবার প্রথম ট্রেনে চড়ি-সেবারের স্মৃতি অবশ্য মনে নাই, তবে কোন একবারে কথা মনে পড়ছে এখন।ট্রেন চলছিলো, হঠাত বৃষ্টি। এদিকে জানালার কাচগুলো ততদিনে বিদায় নিয়েছে। বৃষ্টি এসে সবগুলোকে ভিজিয়ে পরিষ্কার করে দিলো।সেবার খুলনা যাচ্ছিলাম। আরেকবার ভারতে মুর্শিদাবাদ থেকে ট্রেনে যাবার পথে বাংকারে উঠে ঘুমিয়েছিলাম। অদ্ভুত লাগেজ লাগেজ একটা অনুভুতি হচ্ছিলো।ওখানকার ট্রেনগুলো মজার ছিলো, দেখে মনে হতো কোন প্রাচীন কালের ট্রেন হয়তো-পুরান ছিলো।অন্তত আমার চোখে তাই মনে হতো।
যাহোক, ট্রেন নিয়ে আরো অনেক স্মৃতি আছে, এখন মনে পড়ছেনা। পরে বলা যাবেখন।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×