চ্যানেল আই্য়ের নিউজ দেখতে গিয়ে বঙ্গবন্ধুর খুনীদের উপর করা রিপোর্টটা দেখে আসলেই টাসকি খেয়ে গেলাম । আজকে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীদের সাথে দেখা করেছেন তাদের স্বজনরা । খারাপই লাগলো, যত বড় অপরাধীই হোক, আপনজনদের সাথে শেষ দেখা হয়তো । কিন্তু ঐসব মহান স্বজনরা দেখা করে এসে জেলগেটে যেসব বাণী দিলেন তা শুনে কানের বাতাস গরম হয়ে গেলো । একজন, সম্ভবত মেজর বজলুল হুদার বোন, বললেন যে তারা নিম্ন আদালত, উচ্চ আদালত এমনকি সুপ্রীমকোর্ট - কোথাও ন্যায়(?) বিচার পাননি । এখন রিভিউ পিটিশনে ন্যায় বিচার পাওয়ার আশা করছেন । হায় সেলুকাস , যেসব আত্মম্ভরী স্ব-স্বীকৃত খুনীরা দেশে বিদেশে সগর্বে নিজেদের খুনের ফিরিস্তি দিয়ে বেরিয়েছে তাদেরকে সসম্মানে মুক্তি দেয়াটাই মনে হয় ন্যায় বিচার । একজন নারী-শিশুসহ জাতির পিতার পুরো পরিবারকে হ্ত্যা করে বুক ফুলিয়ে স্বীকার করেছে , আর তার বংশের অন্যেরা এতোদিন পরও সেই কীর্তিকে সমর্থন দিয়ে যাওয়ার মত দুঃসাহস রাখে । একটা ব্যাপার শুধু বুঝলাম, সাপের বংশে সাপ ছাড়া কিছু জন্মায় না ।
বঙ্গবন্ধুর খুনীরা ন্যায় বিচার পায়নি ???!!!!!?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।