ওআইসি মুসলিম বিশ্বের সর্ববৃহৎ সংগঠন। এটি ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি চার বছর পরপর এর শীর্ষ সম্মেলন ও প্রতিবছর একবার পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন ও প্রতি বছর একবার পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত। এর হেড কোয়ার্টার সৌদি আরবের জেদ্দায়। ওআইসির বিজ্ঞান, কালচারাল হেরিটেজ, ফিকহ, ব্যাংকিংসহ বেশ কয়েকটি পার্শ্ব সংগঠন রয়েছে।
১৯৯০ সালের ৩১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন- মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয় উনিশতম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন। সেখানে 'OIC : Declaration of Human Rights in Islam' নামে একটি ঘোষণাপত্র গৃহীত হয়। যা ‘কায়রো ঘোষণা’ নামে পরিচিত। এর আলোকেই নারীর অধিকারগুলো এখানে আলোচনা করে দেখা হবে।
যদিও এটি ১৯৯০ সালে পাস হয়, কিন্তু তারও প্রায় ১০ বছর আগ থেকেই এর কাজ শুরু হয়। দীর্ঘ ১০ বছর এর উপর কাজ করে নানা পদ্ধতির মাধ্যমে এগিয়ে প্রস্তুতকৃত এ ডকুমেন্টটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। এ ঘোষণায় ওআইসি’র আইনবিদগণ, ইসলামের পণ্ডিতগণ অংশীদার ছিলেন। এ দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, বিশ্বের সমস্ত বড় বড় ইসলামী পণ্ডিতদের সংগঠন ওআইসির ফিকহ একাডেমীর সমর্থন এবং অনুমোদন এর পিছনে রয়েছে।
এ প্রসঙ্গে আমাদের এ আলোচনাও করা দরকার যে, এ ঘোষণার আগে ১৯৪৮ সালে জাতিসংঘে The Universal Declaration of Human Rights নামে একটি ঘোষণাপত্র প্রদান করা হয়। তার আগে অফিসিয়ালি কোনো হিউম্যান রাইটস ডিক্লারেশ বিশ্বের সামনে ছিল না। তবে মানবাধিকারের ধারণা ইতিহাসের গভীরেই প্রোথিত আছে। ওগুলো ধর্মের মধ্যে, এতিহ্যের মধ্যে রয়েছে। যাকে ন্যাচারাল ল’ বা প্রাকৃতিক আইন বলা হয় কিংবা স্বাভাবিক ধর্ম বা আইন বলা হয় তাতেও মানবাধিকারের ধারণাগুলো রয়েছে। বিশেষ করে ইসলামে এসব অধিকার দেয়া হয়েছে। যে কুরআন শরীফ মনোযোগ দিয়ে পড়বে সে দেখবে সেখানে অনেক অধিকারের কথা বলা হয়েছে। কুরআনে পিতা-মাতাকে সম্মান করার কথা বলা হয়েছে। শিশুদের অধিকার, প্রতিবেশীদের অধিকার, এমনকি রাষ্ট্রের অমুসলিমদের এবং নাগরিকদের কি অধিকার হবে তার কথা বলা হয়েছে।
মানবাধিকার সম্পর্কে একটি সুস্পষ্ট কাঠামো দেয়ার দরকার ছিল। সে কাজটিই প্রথমে জাতিসংঘ করে ১৯৪৮ সালে এবং পরে ১৯৯০ সালে ওআইসি করে তার উনিশতম ঘোষণায়। এখানে তার ২৫টি ধারার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য দিক নিয়ে কিছু বলা হবে।
ওআইসির এ ডিক্লারেশনের প্রথম ধারায় বলা হয়েছে-
Article 1 :
(a) All human beings form one family whose members are united by submission to God and descent from Adam. All men are equal in terms of basic human dignity and basic obligations and responsibilities, without any discrimination on the grounds of race, color, language, sex, religious belief, political affiliation, social status or other considerations. True faith is the guarantee for enhancing such dignity along the path to human perfection.
(b) All human beings are God’s subjects and the most loved by Him are those who are most useful to the rest of His subjects and no one has superiority over another except on the basis of piety and good deeds.
অনুবাদঃ
(ক) আদম থেকে উদ্ভূত এবং আল্লাহর প্রতি আনুগত্যের ভিত্তিতে ঐক্যবদ্ধ সমগ্র মানবজাতি এক পরিবারের সদস্য। জাতি, গোত্র, বর্ণ, ভাষা, নারী-পুরুষ, ধর্ম বিশ্বাস, রাজনৈতিক মতবাদ, সামাজিক অবস্থান বা অন্য যে কোন বিবেচনা নির্বিশেষে মূল মানবিক মর্যাদা এবং দায়িত্ব ও কর্তব্যের দিক থেকে সকল মানুষ সমান। খাঁটি ঈমান ব্যক্তির মধ্যে মানবিক পূর্ণতা এনে দিয়ে এ মর্যাদা বৃদ্ধিকে গ্যারান্টি দেয়।
(খ) প্রতিটি মানুষ আল্লাহর অধীন। সেসব ব্যক্তিকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, যারা তাঁর সমগ্র সৃষ্টিজগতের কল্যাণে নিয়োজিত এবং শুধুমাত্র খোদাভীতি (তাকওয়া) ও সৎকর্মের ভিত্তিতেই একজন মানুষ অন্যের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে।
এটি এখানে সুস্পষ্ট করে বলা হলো যে সকল মানুষের মর্যাদা লিঙ্গ নির্বিশেষে মূলত সমান। এ ঘোষণার সকল অধিকারই মানবাধিকার। এগুলো সবার জন্যই। আর এর ভিতর যদি কারোর জন্য বিশেষ কোনো অধিকারের কথা থেকে থাকে তা আলাদাভাবে বলা হয়েছে। যেমন, অনুচ্ছেদ 6A-তে সুস্পষ্টভাবে বলা হয়েছে।
Woman is equal to man in Human dignity and has rights to enjoy as well as duties to perform; she has her own civil entity and financial independence and the right to retain her name and lineage.
অনুবাদঃ
মর্যাদা এবং তা ভোগ করার অধিকারের পাশাপাশি কর্তব্য পালনের দিক থেকেও নারী-পুরুষ সমান। নারীর রয়েছে স্বতন্ত্র সামাজিক সত্তা বা পরিচয় ও অর্থনৈতিক স্বাধীনতা এবং তার নিজের নাম ও বংশ পরিচয় বজায় রাখার অধিকার।
অর্থাৎ তার দায়িত্ব রযেছে, অধিকারও রয়েছে। তার একটি আলাদা সত্তা এবং অর্থনৈতিক স্বাধীনতা থাকবে। সে সাথে সে তার নিজস্ব নাম ও বংশ ধারাকে আলাদাভাবে সমুন্নত করতে পারবে। ও আইসির ঘোষণায় এ ধারার 'B' অংশে আরো বলা হয়েছে যে, 'The husband is responsible for the support and welfare of the family' অর্থাৎ পুরুষ মেয়েদের ভরণপোষণ ও পরিবারের কল্যাণের জন্য দায়ী থাকবে।
কাজেই দেখা যাচ্ছে এ ঘোষণায় সকল অধিকার সমান হওয়া সত্ত্বেও এখানে ইসলামী আইনের আলোকে নারীর বিশেষ অধিকার সুস্পষ্ট করে দেয়া হলো যা জাতিসংঘের ইউনিভার্সাল ডিক্লারেশনে নেই।
এ ৬ ধারায় নিজের নাম রক্ষার যে অধিকারের কথা বলা হয়েছে তাতে সে স্বামীর নাম গ্রহণে বাধ্য নয়। আমরা পাশ্চাত্যে এক্ষেত্রে মেয়েদেরকে স্বামীর নাম নিতে দেখি। আমাদের সমাজেও কিছু লোকের মধ্যে এটি প্রবেশ করেছে। তবে বর্তমানে তা অবশ্য কমছে বলে মনে হয়। কিন্তু ওআইসির ঘোষণায় সম্পূর্ণ আলাদাভাবে নিজের নামের রক্ষার কথা বলা হয়েছে।
ওআইসির এ ঘোষণার অন্যান্য ধারাতে যেসব অধিকারের কথা বলা হয়েছে তা সবার মতো মেয়েদেরও রয়েছে। যেমন আইনসঙ্গত কারণ ছাড়া কেউ জীবন নিতে পারবে না বা হত্রা করতে পারবে না, তা বিস-ৃতভাবে ২নং ধারায় বলা হয়েছে। ৩ নং ধারায় বলা হয়েছে যে, যুদ্ধ এবং অস্ত্র নিয়ে সংঘর্ষের সময় যারা যুদ্ধরত নয় তাদেরকে হত্যা করা যাবে না। এখানে বিশেষভাবে বৃদ্ধ, নারী ও শিশুদের কথা বলা হয়েছে। এ অধিকার সবারই থাকবে। এখানে ইসলামের আলোকে আরো বলা হয়েছে, যুদ্ধের সময় গাছ কাটা যাবে না, ফসল নষ্ট করা যাবে না, পশুপাখি মারা যাবে না। এমনকি জনসাধারণের বাড়িঘর ধ্বংস করা যাবে না। আবার ৪ নং ধারায় বলা হয়েছে মানুষের সম্মান কেউ নষ্ট করতে পারবে না। এটি জীবদ্দশায় এবং মৃত্যুর পর উভয় ক্ষেত্রেই প্রযোজ্য এবং রাষ্ট্র ও সমাজ তার মৃতদেহ রক্ষা করবে।
এভাবেই ধারাগুলোতে মানুষের যেসব অধিকার তার আলোচনা করা হযেছে। সবার শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। ইসলামের আলোকে এখানে আরো সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, পুরুষ নারী যেই হোক প্রত্যেক মানুষেরই দু’ধরণের শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। একটি হলো দুনিয়ার জন্য- যা না হলে এখানে চলে না, আরেকটি হলো ধর্মীয় শিক্ষা। এটি ইউনির্ভাসাল হিউম্যান রাইটস ডিক্লারেশন থেকে একটু আলাদা।
এখানে আরো বলা হয়েছে মানুষকে দাস করা যাবে না। ইসলাম যদিও শুরুতেই দাস প্রথাকে নিষিদ্ধ করে দেয়নি কিন্তু ইসলাম সুস্পষ্ট করে দিয়েছে যে কোনো স্বাধীন ব্যক্তিকে দাস করা যাবে না। এখন দাস প্রথা নেই, আর নতুন করে কাউকে দাস করার প্রশ্নও ওঠে না। কিন্তু এখানে স্পষ্টত বিধানের জন্য বলে দেয়া হলো কাউকে দাস করা যাবে না। তেমনিভাবে উপনিবেশবাদকেও নিষিদ্ধ করে বলা হয়েছে উপনিবেশ করার অধিকার কারো নেই। আরো বলা হয়েছে সবারই চলাচলের স্বাধীনতা থাকবে।
অন্যান্য ধারায় বলা হয়েছে, প্রত্যেকেরই কাজ করার অধিকার রয়েছে। আইন সাপেক্ষে সে যে কোনো কাজ করতে পারে। কাজের মধ্যে তার নিশ্চয়তা ও নিরাপত্তাকে দেখতে হবে। তাকে তার ক্ষমতার অতিরিক্ত দায়িত্ব দেয়া যাবে না। একথাগুলো ধারা ১৩ তে বলা হয়েছে। এ ধারায় এ কথা অত্যন- পরিষ্কারভাবে বলা হয়েছে যে নারী এবং পুরুষকে সমান মজুরি দিতে হবে। কোনো পার্থক্য করা যাবে না। এখানে আবার নারীর কথা আলাদা করে বলা হয়েছে এভাবে শব্দ ব্যবহার করে, Without any discrimination between males and females' আর সে মজুরিটাও কোনো প্রকার বিলম্ব ছাড়াই দিতে দিতে হবে। কেননা রাসূল (সা.) বলেছেন ঘাম শুকাবার আগেই মজুরি দিয়ে দাও।
ধারাগুলোতে আরো বলা হয়েছে, সে তার নিজের মালিকানায় সম্পদ ভোগ করতে পারবে। সে যদি বিজ্ঞান গবেষণা কিংবা শিল্প-সাহিত্য কর্ম থেকে কোন অবদানের স্বাক্ষর রাখে তাহলে তার অধিকার আছে সেসব থেকে বেনিফিট নেবার। শর্ত থাকে যে এসব কাজ শরীয়াহর বিরুদ্ধে হবে না। তেমনিভাবে কাজের বেলায় সব কাজ শরীয়াহ বিরোধী না হলে তার তা করার অধিকার রযেছে। এ শরীয়াহর কথাও ২৪ নং ধারায় বলে দেয়া হয়েছে, All the rights and freedoms stipulated in this Declaration are subject to the Islamic Shariah. অর্থাৎ শরীয়ার ভায়োলেট করে এসব কিছুই করা যাবে না।
এ ঘোষণায় প্রত্যেকেরই অধিকারের কথা বলা হয়েছে। অর্থাৎ সেখানে কোনো কদর্যতা, দূরাচার থাকবে না। নৈতিক অবক্ষয় থাকবে না। বস'গত পরিবেশ ভালো হতে হবে। এসবের মধ্যে কোন প্রকার নারী-পুরুষ পার্থক্য থাকবে না। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এসব দেখা। এখানে মানুষের ধর্মীয়, সামাজিক, সম্পদগত নিরাপত্তার অধিকারের সাথে সাথে গোপনীয়তার অধিকারও রয়েছে। ইসলাম এটি বিশ্বাস করে যে, মানুষের ব্যক্তিগত বিষয়টি গোপন থাকবে। এতে কোন প্রকার গুপ্তচরবৃত্ত করা যাবে না। ১৯ ধারায় আইনের চোখে সবাই সমানের কথা বলা হয়েছে। নিযম কি তা বড় নয় সবাই আইনের অধীন। সবার জন্যই ন্যায় বিচার করতে হবে এবং দায়দায়িত্ব প্রত্যেকের নিজের ঘাড়েই বর্তাবে। একের দোষ আরেক জনের ঘাড়ে চাপানো যাবে না। অন্যায় হয়রানি থেকে বাঁচার অধিকার সবারই রয়েছে। ধারা ২১-এ বলা হয়েছে, Taking hostages under any form of for any purpose is expressly forbidden অর্থাৎ কাউকে পণবন্দী (হোস্টেজ) করা যাবে না।
তবে সব অধিকারের কথা বলা থাকলেই শুধু হবে না। ইউনির্ভাসাল ডিক্লারেশন থাকার পরও মানুষ অধিকার পায় না। কুরআনে সব কথা বলা থাকলেও মানুষ সব অধিকার পায় না। তাই শুধু ঘোষণা থাকাই সব নয়। এসব অধিক হারে চড়াতে হবে। বিশ্বব্যাপী ইউনিভার্সাল হিউম্যান রাইটস ডিক্লারেশন, ওআইসির ‘ডিক্লারেশন অন হিউম্যান রাইটস ইন ইসলাম’ এর উপর ব্যাপকভাবে পত্র-পত্রিকাগুলোতেও লেখালেখি হচ্ছে না, এগুলো বেশি বেশি থাকতে হবে।
সবারই মত প্রকাশের অধিকারের কথা বলা হয়েছে। প্রত্যেকেরই অধিকার আছে নিজের মত প্রকাশ করার। তথ্যের স্বাধীনতা দরকার, কিন্তু তাকে অপব্যবহার করা যাবে না। নবীদের সম্মানহানি করা হয়, মোরাল এবং এথিকেল মূল্যবোধকে অবমূল্যায়ন করা হয় অথবা সমাজকে দুর্নীতিগ্রস্ত করা হয়, বিশ্বাসকে দূর্বল করা হয়- এসব কাজে তথ্যকে ব্যবহার করা যাবে না। এটি করলে তথ্যের অধিকার নষ্ট হয়।
ইসলামের মূলনীতির সাথে সামঞ্জস্য রেখে এটিও বলা হয়েছে- জাতীয়তা, গোত্রগত, ধর্মীয় মাজহাব ভিত্তিক আবেগকে উস্কানো যাবে না। বলা হয়েছে যার যা কর্তৃত্ব রয়েছে তা তার আমানত, এসব উদ্দেশ্যহীন ব্যবহার করা যাবে না। দেশের প্রশাসন এবং অন্যান্য কাজে প্রত্যেকেরই অংশগ্রহণের অধিকার রয়েছে। এসবই শরীয়াহ মোতাবেক করতে হবে।
সুতরাং আমরা দেখতে পাই, ওআইসির এ মানবাধিকার সনদ ইসলামের সাথে সংগতিপূর্ণ, ইসলামভিত্তিক। এটি ইসলাম বিশেষজ্ঞদের অনুমোদনকৃত। কিন্তু খুব কম লোকই এ ঘোষণা সম্পর্কে জানে। ইউনির্ভাসাল হিউম্যান রাইটসের সঙ্গে এর অনেক মিল রয়েছে। এ মিল থাকাও স্বাভাবিক। মানুষের প্রকৃতিগত যে স্বভাব তা তো অনেক ক্ষেত্রে একই। এ ঘোষণায় ইসলামের মূল্যবোধের প্রতিফলন ঘটেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




