somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রিপোষ্ট: পুরুষ বা নারী হবার জন্য Y ক্রোমোজোম থাকা বা না থাকাটাই কি দায়ী?

২৮ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেহ তৈরি অসংখ্য কোষ বা cell দ্বারা। এই কোষগুলোতে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে ক্রোমোজোম। মানুষের দেহে এগুলো ২৩ জোড়া। যার মধ্যে ১ জোড়ার কাজ ভ্রুণ গঠনের সময় লিঙ্গ নির্ধারণ, বাকি ২২ জোড়ার কাজ ভ্রুণ গঠনের সময় থেকে শুরু করে সারা জীবন ধরে বিভিন্ন দৈহিক বৈশিষ্ট্যের উন্মেষ অব্যাহত রাখা। Sex Chromosome- যদি XY হয় তাহলে পুরুষ আর যদি XX হয় তাহলে নারী। এই হলো আমাদের সাদামাটা জ্ঞান।

প্রায়শই মানুষ না জেনেই এই ভুল ধারনা পোষণ করে যে একজন মানুষ পুরুষ না কি নারী হবে তা নির্ভর করে কেবলমাত্র Y ক্রোমোজোমের উপস্থিতি বা অনুপস্থিতির উপর।

SRY (১৯৮৯ সালে আবিস্কৃত) একটি ছোট্ট জীন Y ক্রোমোজোমের short arm এর মাথার দিকে থাকে যা সাধারনত পুরুষ হিসেবে development এর ক্ষেত্রে ভ্রুণকে (embryo) পুরূষ হবার পথে (masculine pathway) চালিত করে। এছাড়া এটা করে কি? আসলে, অন্যান্য জীনগুলোর মতো এটিও কোন প্রোটিন সংশ্লেষনের নীলনকশা হিসেবে কাজ করে (act as a blueprint ) এবং DNA-তে অন্যসকল জিনের মতো সাদামাটা কাজগুলোই করে এর সাথে সাথে তাহলে, এই জীনটা কেন “লিঙ্গ নির্ধারণী” (sex determining) জীন হিসেবে পরিচিত হলো?

জীনতত্ত্বের জগতে এমন ধারনার কারণ হলো কিছু দূর্দান্ত কিছু ইঁদুর। ইংল্যান্ডের গবেষকরা ইদুরের এটি মেয়ে (XX) ভ্রুণের মধ্যে তার বৃদ্ধির প্রাথমিক দশায় (early stage of development) এই জীনটি (SRY) কৃত্তিমভাবে প্রবেশ করান। এর ফলে ইদুরটি মেয়ে হিসেবে নয় বরং পুরুষ হিসেবে জন্ম নেয়। যেহেতু, ইদুরটি XX ক্রোমোজোমবিশিষ্ট নারী হিসেবে জন্মগ্রহণ করার কথা কিন্তু SRY জিনের উপস্থিতি একে পুরুষে রুপান্তরিত করেছে আর এই জীনটি যেহেতু Y ক্রোমোজোমে পাওয়া যায়, সুতরাং Y ক্রোমোজোমই পুরুষ হবার জন্য দায়ী; অর্থাৎ Y ক্রোমোজোম থাকলে হবে পুরুষ না থাকলে হবে মেয়ে, ঠিক তো?

তা না-ও হতে পারে। উক্ত গবেষণার কয়েক বছর পর, একই ধরনের জিনের দেখা মেলে মানুষের ১৭ নং ক্রোমোজোমে। যখন এই জীনটাকে একটি মেয়ে ভ্রুণে (ইদুরের) স্থাপন করা হয়। দেখা যায়, ফলাফল একই- এক পুরুষ ইঁদুরের জন্ম।

এখন আমাদের হাতে আছে দুই দুইটি জীন, যাদের উপস্থিতি নারীকে পুরুষে রুপান্তরিত করতে সক্ষম। এদের একটির অবস্থান Y ক্রোমোজোমে, অন্যটির নয়। তা কীভাবে সম্ভব? এ থেকে বোঝা যায়, SRY সম্ভবত শুধুই একটা facilitator (ভাল বাংলা পাচ্ছি না) যা কোন অপেক্ষাকৃত জটিল জীন (বা জীনসমূহ) – কে তার বিপরীত কোন factor-কে ব্লক করার মাধ্যমে কার্যক্ষম করে তোলে- যার ফলশ্রুতিতে জন্ম হয় পুরুষ প্রাণির। জীনতত্ত্বের ম্যাজিক কি এর বিপরীত কি এর বিপরীত কাজ করতে পারে? পুরুষকে (XY ক্রোমোজোম বিশিষ্ট) নারীতে পরিনত করতে পারে?

অবশ্যই পারে। X ক্রোমোজোমে (তথাকথিত নারীসূলভ বৈশিষ্ট্য বহনকারী) অবস্থিত DAX1 নামের জীনটির একজোড়া যদি কোন পুরুষ ইদুরে (XY) প্রবেশ করানো হয় বা থাকে, তবে Y ক্রোমোজোমের উপস্থিতি সত্ত্বেও সেটি নারী ইদুর হিসেবে আত্মপ্রকাশ করে।

এখন, আমাদের কাছে Y-ক্রোমোজোমে অবস্থিত এমন এক জীন আছে যা XX ক্রোমোজোমবিশিষ্ট নারীকে পুরুষে পরিনত করতে এবং X-ক্রোমোজোমে অবস্থিত এমন এক জীন আছে যা XY ক্রোমোজোমবিশিষ্ট পুরুষকে নারীতে পরিনত করতে সক্ষম। সুতরাং বলা যায়, X বা Y ক্রোমোজোমের উপস্থিতির কারণে maleness বা femaleness নির্ধারিত হয় না – কারণ এ বা একাধিক জীনের কার্যক্রম পুরো প্রক্রিয়া উল্টিয়ে দিতে পারে।

এবার একটি পরিসংখ্যান দেখা যেতে পারে- প্রায় প্রতি ২০,০০০ জন পুরুষের মধ্যে ১ জনের কোন Y ক্রোমোজোম থাকে না। এর অর্থ দাঁড়াচ্ছে, বাংলাদেশের অন্তত ৪,০০০ জন পুরুষ Y-ক্রোমোজোম বিহীন। একই অর্থ দাঁড়াচ্ছে নারীদের ক্ষেত্রেও। এর ফলে প্রায় ৮,০০০ বাংলাদেশীর ক্ষেত্রে হয়ত (গোটা দুনিয়ায় কত জন?) ক্রোমোজোমের তথাকথিত XX, XY গঠন অপ্রাসঙ্গিক। সত্যি কথা বলতে কি, X বা Y ক্রোমোজোমের চেয়েও বেশী কিছু রয়েছে যা পুরুষ বা নারী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তারা পুরুষ না নারী বা তারও উপরে কেমন ব্যক্তি তা নির্ভর করছে তাদের পুরো জেনেটিক অবকাঠামো ও তার সাথে সাথে দৈহিক, মানসিক ও সামাজিক অবস্থানের উপর। এ কথা আমার বা আপনার বেলায়ও সমভাবে প্রযোজ্য। সবোর্পরি, জীনসমূহের কার্যক্রম ছাড়াও একজন ব্যক্তির লৈঙ্গিক গঠন পরিবেশগত বৈশিষ্ট্যের উপরেও নির্ভর করে (যেখানে ভ্রুণ বৃদ্ধিপ্রাপ্ত হয় সেই মাতৃদেহের জরায়ুর পরিবেশও বিবেচ্য)।

Dr. Charmian Quigley এমন অন্তত ৩০টি জীন খুঁজে পেয়েছেন যেগুলো মানুষের ও ইঁদুরের দেহে লিঙ্গ নির্ধারনে অবদান রাখে যার মধ্যে মাত্র তিনটির অবস্থান X-ক্রোমোজোমে, ১টি থাকে Y-ক্রোমোজোমে আর বাঁকি গুলো তথাকথিত Autosome-এ (ক্রোমোজোম নং ১, ২, ৩, ৪, ৭, ৮, ৯. ১০, ১১, ১২, ১৭ ও ১৯ এ)।

উপরের আলোচনার আলোকে বলা যায়, লিঙ্গ নির্ধারণ আমাদের কোন নির্দিষ্ট ক্রোমোজোমের কাজ নয় বরং আমাদের পুরো Genetic make-up বা জীনগত গঠন ও জীনগুলোর কার্যকারিতার ফসল। আর Y ক্রোমোজোম উপস্থিত থাকলে ছেলে আর না থাকলে মেয়ে হবে, একথাটা বলাটা বোধহয় বিজ্ঞান সম্মত হবে না – রীতিমত হাস্যকর ঠেকবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×