somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শীয়া সম্প্রদায়: উৎপত্তি ও বিকাশ

০৫ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীয়া (শীঅ’হ্‌) শব্দের অর্থ দল (Party) বা অনুসরণকারী (followers) (তথ্যসূত্র: ১)। ইসলাম ধর্মের প্রাধমিক যুগে রসূলুল্লাহর অবর্তমানে হযরত আলীকে খলীফা মনোনয়নের ব্যাপার নিয়ে তার অনুসরণকারী মুসলমানদের মধ্যে যে বিশেষ দলের সৃষ্টি হয়, সেই দল শীয়া নামে অভিহিত [The name Shia is contracted from Shiat Ali, which means the party of Ali. The Shiat Ali was first the men of Iraq especially as distinguished from the Syrians, the Shiat Muawia. Even after his death, Ali remained for the men of Iraq the symbol of their lost autocracy. Their Shiatism was no more than the expression of the feeling of hatred of the subdued province, especially the degraded capital Kufa, against the Umaiyids. The heads of the tribes and families of Kufa originally shared this feeling with the rest, but their responsible position compelled them to be circumspect.] (তথ্যসূত্র: ২)। রসূলুল্লাহ ছিলেন একাধারে পয়গম্বর, রাজনীতিবিদ ও জননায়ক। তাঁর মতো ব্যক্তিত্বসম্পন্ন মহামানবের ওফাতের পরে তাঁর উত্তরাধিকারিত্ব নিয়ে মুসলমানদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়, তার ফলে উদ্ভব হয় শীয়া দলের। এই শীয়া দলের পূর্ণ নাম ‘শীয়া আহল-ই-বয়াত’। এই দলভূক্ত ব্যক্তিরা বলে, হযরত আলী রসূলের প্রাণাপেক্ষা প্রিয় কন্যা বিবি ফাতিমার পাণি-গ্রহণ করেছিলেন বলে তিনি ‘খলিফা’ বা ‘ইমামের’ পদ অলঙ্কৃত করার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি। অতএব ইসলাম ধর্মের শুরুর দিকে শীয়া শব্দটি যে অর্থ-দ্যোতনা করত তা রাজনীতি সম্পর্কিত (তথ্যসূত্র: ৩)। সুন্‌নী মুসলমানগণ গণভোট অনুসারে রসূলের পরে আবুবকর, উমর, উসমান এবং আলীকে যথাক্রমে ‘ইমাম’ বা ‘খলিফা’ পদের উত্তরাধিকারিত্ব প্রদান করলেও শীয়াগণ প্রথম তিন খলিফাকে ‘ইমাম’ বা ‘খলিফা’ বলে স্বীকার করেন না; তাদের মতে, একমাত্র আলীই রসূলের পরে মুসলমানদের নেতৃত্ব গ্রহণের অধিকারী (তথ্যসূত্র: ৪)। তারা মনে করে, প্রধম তিন খলিফার মনোনয়ন অবৈধ; কারণ তাদের সঙ্গে রসূলের রক্তের কোন সম্পর্ক নেই। অতএব খলীফা বা ইমাম নিযুক্ত হওয়ার জন্য তাদের কোন ন্যায়সঙ্গত অধিকার নেই (তথ্যসূত্র: ৫)। শীয়ারা এধরনের দাবী উত্থাপন করলেও হযরত মুহাম্মদ যে তাঁর বংশধরগণকে মুসলিম জগতের ধর্মগুরু হিসেবে উত্তরাধিকারী মনোনিত করে গিয়েছিলেন, এ বিষয়ে কোন নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায় না। তা সত্ত্বেও শীয়ারা বলে, রসূলুল্লাহ সন্দেহাতীতভাবে আলী ও তার বংশধরদের উত্তরাধিকার মনোনিত করেন, ‘আল ঘদির’ নামক স্থানে তাঁর ঘোষনা হতে এটা বুঝতে পারা যায়। তাছাড়া, অন্যান্য কতকগুলি স্থানেও আলীকে তাঁর স্থলাভিষিক্ত করার কথা রাসূল প্রকাশ করেছিলেন বলে তারা দাবী জানিয়ে থাকে (তথ্যসূত্র: ৬)।

প্রকৃতপক্ষে, রসূলুল্লাহ কোন উত্তরাধিকারী বা প্রতিনিধি মনোনীত করে যান নি। আবার তাঁর কোন পূত্র সন্তানও ছিলেন না। গণভোট অনুসারে আবুবকর মুসলিম-জগতের খলীফা বা ইমাম নির্বাচিত হন। হযরত উমর, আবুবকর কর্তৃক মনোনীত হয়েছিলেন। তৃতীয় খলীফা নির্বাচনের সময় আবদুর রহমান ইবন আউফ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আলী, উসমান, সাদ, তালহা ও যুবায়েরের মতামত গ্রহণ করেন। তালহা এসময় মদীনায় ছিলেন না। পরে তিনি মতামত দেন। সংখ্যাগুরু সমস্যদের স্বীকৃতিতে উসমান খলীফা নির্বাচিত হন। ইতিপূর্বে বিবি ফাতিমা খলীফা আবু বকরের কাছে এক দাবী উত্থাপন করেন যে, তিনি উত্তরাধিকার সূত্রে রসূলুল্লাহর খেজুরের বাগানের দাবীদার (তথ্যসূত্র: ৭)। খলীফা বিবি ফাতিমার এই দাবী অগ্রাহ্য করলে আলী পরিবারের সবাই অসন্তুষ্ট হন। অতঃপর উসমান যখন খলীফা নির্বাচিত হলেন, আবদুর রহমান (যিনি মধ্যস্থতা করেন) হযরত আলীকে নির্দেশ দিয়েছিলেন যে, তিনি রসূলুল্লাহর নিকট আত্মীয়তার সুযোগ নিয়ে যেন নির্বাচনে গুরুত্ব পাবার চেষ্টা না করেন। এতে হযরত আলীর পক্ষের লোকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। উসমান তার পূর্ববর্তী খলীফাদ্বয়ের মতো অতটা সাফল্য মন্ডিত হতে না পারলেও ইসলামের সাম্রাজ্য বৃদ্ধিতে ও জনকল্যাণমূলক কাজে-কর্মে প্রশংসনীয় ভূমিকা পালন করেন।

অবশেষে খলীফা উসমানের সামনে বিপদ ঘনিয়ে এলো। কিছু লোক নিজেদের স্বার্থস্বিদ্ধির জন্য মুসলমান হয়। উদাহরন হিসেবে আবদুল্লাহ ইবনে সাবা নামক এক ইহুদির কথা বলা যেতে পারে। সে কেবল নিজের স্বার্থসিদ্ধির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করে। কিন্তু খলীফার কাছ থেকে বাধা পেয়ে সে মুসলমানের খোলসে থেকে ইসলামের একতা নষ্ট করতে বদ্ধপরিকর হয় এবং স্থানে স্থানে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাতে থাকে।

আবার, কুরায়েশ বংশের হাশেমী ও উমাইয়া -এই দুই শিবিরের ব্যক্তিদের মধ্যে রেষারেষি এবং হিংসার ফলে ইসলাম সাম্রাজ্যে দুর্যোগ ঘনিয়ে আসে। শাসক হিসেবে খলীফা উসমান সাদাসিধা মানুষ ছিলেন, ছিলেন দাতা, দয়ালু ও ধর্মভীরু। কিন্তু প্রশাসনিক কাজে-কর্মে নমনীয়তার কোন স্থান নেই, বিশেষ করে ঐ সময় নবগঠিত সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় কঠোর হবার প্রয়োজন ছিল (তথ্যসূত্র: ৮)। তিনি ভাবতে পারতেন না যে, কেই তার বিরুদ্ধে দাঁড়াতে পারে, অথচ তা-ই ঘটে, তিনি নৃশংসভাবে খুন (শহীদ) হন। ( হত্যার কারণ সম্পর্কে একটা পুরো পোস্ট লেগে যেতে পারে, তবে খুন হবার প্রধান কারণ হিসেবে নিজের মুন্সী মারওয়ানকে বাঁচাবার প্রচেষ্টাই মূল বলে মনে করা যেতে পারে।) এর ফলে মুসলমানদের মধ্যে দুটি পৃথক ও শক্তিশালী শীয়ার (দলের) উদ্ভব হয়। এদের মধ্যে একটি হযরত আলীর শীয়া এবং অন্যটি মুয়াবিয়ার। কিন্তু মুয়াবিয়া যে মুহূর্তে খলীফা হিসেবে দামেশকের সিংহাসনে আরোহণ করলেন, সেই মুহূর্তে তিনি আর শীয়া দলপতি (Party leader) থাকলেন না; তার শীয়ারও (দলের) কোন অস্তিত্ব রইল না। এই সময়ে শীয়া বলতে আলীর শীয়া (দল) অবশিষ্ট থাকল।

আলীপন্থী মুসলমানগণ রসূলুল্লাহর পরিবারবর্গকে আইনসঙ্গতভাবে তাঁর উত্তরাধিকারী বলে অভিহিত করলেন। মুআবিয়ার সাথে আলীর বিবাদের সূত্রপাত থেকেই আলীর পক্ষপাতী ব্যক্তিদের মধ্যে একটি বলিষ্ঠ মতবাদের সৃষ্টি হয়। এই মতবাদ অনুসারে আলী এবং তার বংশধরগণ ঐশ্বরিক শক্তির (Divine Right) অধিকারী এবং এই সূত্রে তারা বংশ-পরম্পরায় রাসূলের উত্তরাধিকারী। সুতরাং শীয়া বুঝাতে প্রথম দিকে ‘রাজনৈতিক’ দল বুঝালেও পরে ‘ধর্মীয়’ দলকেই বোঝায়। এই পরিবর্তন অবশ্যম্ভাবী ছিল। ইসলামের রাজনৈতিক মতবাদ প্রায় সব সময়ই ধর্মীয় মতবাদে পরিণত হয়েছে (তথ্যসূত্র: ৯)।

এছাড়াও এই মতবাদের পেছনে অন্য কারণও রয়েছে। হযরত মুহাম্মদের ওফাতের পরে, প্রথম তিন খলীফার আমলে নব-দীক্ষিত মুসলমানদের রাজ্য বহুদুর বিস্তৃত হয়। তৃতীয় খলীফা হযরত উসমানের সময়ে আবদুল্লাহ ইবনে সাবা নামক ইয়েমেনের এক ইহুদী, মুসলামানদের মধ্যে কলহ ও ভেদাভেদ সৃষ্টির ইচ্ছা নিয়ে ইসলাম গ্রহণ করে এবং নিজ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এক স্থান হতে অন্য স্থানে নিজ মতবাদ প্রচার করে বেড়াতে লাগে (তথ্যসূত্র: ১০)। সে ইহুদী থাকা কালে নিজ সম্প্রদায়ের মধ্যে কলহ-বিবাদের সৃষ্টি করত। ইসলাম-ধর্মে দীক্ষিত হয়ে সে খাটিঁ মুসলমান হিসেবে নিজেকে পরিচিত করতে চাইল। কাজেই আহল-ই-বায়াতের দরদী সেজে সে মুসলমানদের মাঝে প্রচার করল যে, হযরত আলী, রাসূলের অসমাপ্ত কাজ সম্পাদনের জন্য তাঁর অছিয়ত করা ব্যক্তি, কিন্তু প্রথম তিন খলীফা রাসূলের এই অছিয়ত (wasi) বাক্য গোপ করে খলীফা হয়েছেন এবং হযরত আলীর হক নষ্ট করেছেন। ইবন সাবার এই মতবাদ প্রচারিত হলে মুসলমানদের মধ্যে প্রথম তিন খলীফা এবং হযরত আলীর শ্রেষ্ঠত্ব নিয়ে বিরোধ বাধে। ইবন সাবা হযরত আলীর সম্বন্ধে গায়েবী খবর ও মোজেজার (অলৌকিক কার্যকলাপের) কথা প্রচার করে যে, আলী খোদাতায়ালার শক্তি ধারন করে প্রথিবীতে আবির্ভূত হয়েছেন (তথ্যসূত্র: ১১)। ইবন সাবার মত অনুসারে প্রথিবীতে বহু পয়গাম্বরের আবির্ভাব হয়েছে এবং প্রত্যেক পয়গম্বরই তার অসমাপ্ত কাজ শেষ করার জন্য একজন ব্যক্তিকে অছিয়ত করে গেছেন। হযরত মুহাম্মদ সর্বশেষ নবী এবং হযরত আলী সর্বশেষ অছিয়ত করা ব্যক্তি। তিনি ইলম ও ফতোয়ার মালিক, তার রয়েছে সম্মান ও বীরত্ব। তিনি আমানত ও তাকওয়ার অধিকারী। সে আরো বলে : উম্মত আলীর উপর যুলম করেছে, তারা তার খিলাফত ও ইমামতের অধিকার ছিনিয়ে নিয়েছে। এখন আমাদের সবার উচিত তাকে সাহায্য করা ও উসমানের বাই‘আত ত্যাগ করা। তার কথার দ্বারা অনেকে প্রতারিত হয়ে খলিফা উসমানের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা করে” (তথ্যসূত্র: ১২)।

নিজের মতবাদ প্রচার করে সে আলীকে খুশী করতে চেষ্টা করলেও আলী তাকে দেশ থেকে বহিস্কার করেন [“... according to Shahrastani he has banished by Ali for Saying ‘Thou art thou’ (anta anta), i.e., ‘Thou art God’ ........... Shahrastani, edited by Cureton. This refers to the doctrine taught by Ibn Saba and the extreme Shiites (Ghulat) who derive for him, that the Divine spirit which dwells in every prophet and passes successfully from one to another was transfused at Muhammad’s death, into Ali and from Ali into his descendants who succeded him in the Imamate”] (তথ্যসূত্র: ১৩)। যাই হোক, হযরত আলীর জীবদ্দশাতেই শীয়াদের রাজনৈতিক মতবাদ ধর্মীয় মতবাদে পরিনত হয়। সাবাইয়া সম্প্রদায় ধর্মীয় মতবাদ সৃষ্টিতে প্রধান ভূমিকা পালন করে (তথ্যসূত্র: ১৪)। সিরিয়ার প্রাদেশিক শাসক মুআবিয়ার সাথে হযরত আলীর খেলাফত নিয়ে দ্বন্দ শুরু হয় এবং তদুপলক্ষ্য নান জটিলতার কারণে হযরত আলী নিহত (শহীদ) হন। মুয়াবিয়ার সন্তান ইয়াজিদের কুফাবাসী সৈন্যবাহিনীর হাতে পুত্র ইমাম হুসাইন শহীদ হন। আলীর পক্ষ নেয়া কুফাবাসী অনেক শীয়া ইয়াজিদের ভয়ে হুসাইনের পক্ষ ত্যাগ করে তাঁর বিরুদ্ধে অস্ত্র ধারন করে, যাদের অধিকাংশই মুখতারের হাতে মারা পড়ে। যারা বেঁচে গিয়েছিল তারা এবং তাদের উত্তরপুরূষ কৃতকর্মের জন্য অনুশোচনা করে এবং আহল-ই-বায়াতের অন্ধ ভক্ত হয়ে যায়। হুসাইনের মৃত্যুর কয়েক বছরের মধ্যেই কারবালায় হুসাইনের কবর (মাজার) শীয়াদের তীর্থস্থানে পরিনত হয় (তথ্যসূত্র: ১৫)। শীয়ারা আলীর পরিবারভুক্ত ইমামের প্রতি পূর্ণ আনুগত্য স্বীকার করাকেই তাদের ধর্মের দিক থেকে অত্যাবশ্যকীয় কাজ (ফরজ) বলে মনে করে এবং এই হিসাবে সমসাময়িক কালের ইমামের আনুগত্য স্বীকার না করে কোন শীয়া মারা গেলে সে কাফির বলে গন্য হবে (তথ্যসূত্র: ১৬)। (চলবে.......................)


তথ্যসূত্র:

১। ক) M.T. Titus: R.Q.I.- Oxford University Press 1930, p.83
খ) Syed Ameer Ali: The Spirit of Islam. London, 5th edition 1949, pp. 122-123
২। J. Wellhausen: Arab kingdom and its fall. C.U. 1927. Introduction 65-67 pp.
৩। ক) T.A. Brooks: Islam: A short study. Chapter XXV. Simla. 1911, p. 115.
খ) James Hastings (ed.): Encyclopedia of Religion & Ethics. Vol XI. 1920. P. 453
গ) T.P. Hughes: A Dictionary of Islam, London. 1885. P. 572.
৪। এই মতবাদ (dogma) পরে সৃষ্টি হয়। প্রথম দিকে শীয়ারাও চার খলীফাকে মেনে নিয়েছিল।
৫। T.A. Brooks: op. cit., p. 118.
৬। James Hastings (ed.): op. cit., Vol XI. 1920. P. 423
৭। খেজুরের এই বাগানটি হযরত মুহাম্মদ যুদ্ধে পরাজিত এক শত্রুর কাছে পেয়েছিলেন, যা ঐ ব্যক্তির পরাজয়ের পর বাজেয়াপ্ত হয় এবং রাসূলের অধিকারে আসে।
৮। James Hastings (ed.): op. cit., Vol XI. 1920. pp. 453-454
৯। R.A. Nicholson: Literary History of the Arabs. Cambridge University. 1930. pp. 216-217
১০। R.A. Nicholson: op. cit.,1930. P. 215
১১। ক) আব্দুল আজিজ মহাদ্দিস দেহলবী রচিত ‘তোওফায়ে এশনা আসারিয়া’ গ্রন্থের উরদূ তরজমা ‘আয়নায়ে মজহাবে ইমামিয়া’ গ্রন্থ দ্রষ্টব্য। কাশ্মীরি বাজার, লাহোর, ১৯২৯, পৃঃ ২৩।
খ) R.A. Nicholson: op. cit., 1930. pp. 215-216
১২। ফারসি ভাষায় “রাওজাতুস সাফা” (পৃ.২৯২), শিয়া ও সুন্নাহ কিতাব (পৃ.১৫-২০), ইহসান ইলাহি জহির।
১৩। R.A. Nicholson: op. cit., 1930. p. 216
১৪। R.A. Nicholson: op. cit., 1930. pp. 216-217
১৫। R.A. Nicholson: op. cit., 1930. p. 217
১৬। Houtsma, Wensink (ed.): Encyclopaedia of Islam, vol-IV. 1934. P. 350.
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

×