আল্লাহপাক হলেন উপমাহীন নিরাকার। তিনি আদম (আঃ) এর আত্মাকে – যা আদমের নির্যাস- উপমাহীন নিরাকার হিসেবে সৃষ্টি করেছেন। যেমনিভাবে আল্লাহপাক আয়তনের বাঁধনমুক্ত, অনূরুপ আত্মাও আয়তন শূণ্য। আত্মার দেহ- এর সঙ্গে সেই সম্পর্ক যেই সম্পর্ক আল্লাহ তায়ালার বিশ্বজগতের সঙ্গে।তিনি জগতের ভেতরে নন, বাইরেও নন, সংযুক্ত নন, বিচ্ছিন্নও নন। অবিনশ্বরত্ব, অর্থাৎ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ ব্যতীত অন্য কোন সম্পর্ক বোধগম্য নয়। দেহ-এর প্রতিটি অণুর ব্যবস্থাপক হলো আত্মা। যেমনিভাবে আল্লাহতায়ালা সমগ্র বিশ্বের ব্যবস্থাপক ও নিয়ন্ত্রক। দেহ-এর জন্য আল্লাহতায়ালার অবিনশ্বরত্ব ও ব্যবস্থাপনা আত্মার অবিনশ্বরত্বের মাধ্যমে প্রতিষ্ঠিত। যখন আত্মাকে আয়তনবিহীন নিরাকার অবস্থায় সৃষ্টি করা হয়েছে তাহলে প্রকৃত আয়তনবিহীন নিরাকার আল্লাহতায়ালার নিঃসন্দেহে তার মধ্যে অবকাশ রয়েছে। “আমার নভোমন্ডল, আমার ভূ-মন্ডল কোনটাই আমাকে সংকুলানে অক্ষম। তবে হ্যাঁ আমার মুমিন বান্দার অন্তর উহার অবকাশ রাখে”। কারণ, আকাশ ও পৃথিবী এত প্রশস্ততা ও বিশালতা সত্ত্বেও যেহেতু আয়তন বা স্থানের বৃত্তের মধ্যে আবদ্ধ এবং আকার ও আয়তনের কলঙ্কে কলঙ্কিত; সেকারনে আয়তনবিহীন সত্ত্বা যিনি পরিসংখ্যান ও পরিমাপ হতে পূত-পবিত্র- তার অবকাশ/সংকুলান তাতে হয় না। আয়তনবিহীন বস্তু আয়তনের মধ্যে সংকুলান হবার অবকাশ নেই এবং নিরাকার আকারের মধ্যে আশ্রয় নিতে পারে না। তাহলে নিশ্চিতরূপে মুমিন বান্দার অন্তরের মধ্যে (যা আয়তনবিহীন, পরিসংখ্যান ও পরিমাপ হতে নিষ্কলুষ) স্থান সংকুলান হতে পারে। মুমিন বান্দার অন্তরকে বিশেষায়িত ও নির্ধারিত করার কারণ হলো, পরিপূর্ণ অ-মুমিনের অন্তর আয়তনহীনতার মর্যাদা ও উচ্চতা হতে নিচে চলে এসেছে এবং পরিমাপ ও আকারের বন্দি হয়ে গেছে এবং তার বিধান পরিগ্রহ করেছে। সুতরাং ঐ আকার ও বাঁধনের ভিত্তিতে যেহেতু আয়তনের বৃত্তের মধ্যে প্রবেশ করেছে, ফলে আকার ও উদাহরণের অবস্থা সৃষ্টি করেছে। সেকারণেই ঐ যোগ্যতা হারিয়ে ফেলেছে। সকল বান্দা মুমিন নয়, হলে শুধুই বান্দা বলা হতো মুমিন বলে সম্বোধন করার দরকার হতো না।
আলোচিত ব্লগ
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।