
ভেঙ্গেছে হৃদয় প্রথমবারের মত
টুকরোগুলো জোড় ভাঙ্গেনি
এই আশায়-
তুমি ফিরবে আবার এ বেলায়।।
কান্নার অনু জলস্রোত হবে
অঝরে বহিবে ধরায়
তুমি ফিরবে বলেই থমকে আছে এখনো
অটুট বিশ্বাসে, দমবন্ধ প্রত্যাশায়।
হৃদয়ের সবটা জুড়ে তুমি
এমন অনুভব জাগেনি আগে
কাছে ছিলে, যেমনটি সবাই থাকে
কতটা কাছে বুঝিনি কখনো।
ছোট্ট এ হৃদয়ে এতটা শুণ্যতা
সামলে নেয়ার নেই সে ক্ষমতা
ফিরবে জানি বিশ্বাস অটুট
তবু হয় ভয়, তুমি ফিরবে তো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


