
প্রথম দর্শনে ভাল লাগা সেই মানুষটি আমিই ছিলাম
জীনব যুদ্ধের সাপলুডু খেলায় সব ভাল নেই হয়ে গেছে
কুৎসিত কদাকার এই আমাকে দিন শেষে চিনবে না তুমি
গানিতিক হিসেবে ভুল ছিল না বলাই বাহুল্য।
বৈশ্বিক অর্থনীতির হাটে আমি অবিক্রিত থেকে যাব
বুঝতে সময় লাগেনি আরো বুঝেছিলে তোমার বাড়তি বাজার দর
ভাগ্য বুঝি পরিহাস করে সদা অভাগার সাথে
ওর ক্ষমতা ওটুকুই!
আমার হৃদয় চিরে চাওয়া বিধাতা শোনেনি আজো
তাই দুঃখের সাথেই বসতি আমার কষ্ট বেঁচে খাই
আধার কেবল আমার ঘরেই ওপারে রোশনাই।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




