জীবন পদ্য
মো. মিজানুর রহমান
দুটো ফুলের মাঝে ডালটি সমেত
শেকড়ের টান ভোলা ফুলদানিতে ফুল
যেন দুটো হৃদয়ের মাঝে কোমল শিশুটি আছে বলেই
টিকে আছে অগুনতি দাম্পত্য সুখ।
জীবন পদ্য নয়, গদ্যময় ঘাত সংঘাত আর
এক চিলতে সুখের ঝলকানি
যেন আসা যাওয়ার মাঝে
মেঘ রোদ্দুরের সুক্ষ লুকোচুরি।
যে কোন প্রথমের মত প্রবল হয় না কিছু শুনেছি কেবলি
বুঝেছি দৈন্যের হাতে নিজেকে সপে প্রথম বলে কিছু নেই
প্রতিটি ধাপেই চিরতরে হারানোর ভয় শুধুই ভয় নয়
ডুবে যাওয়া মানুষের শেষবারের মতন মাথা তোলা
আর বলা, কিন্তু বেঁচে আছি আমি এখনো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





