
ততদিনে বয়ে গেছে অলীক নদী খ্যাপাটে স্বপ্ন
ফিকে হয়ে গেছে প্রবল বিপ্লব হৃদয়ের দহন
অগুনতি পূর্নিমা রাত অজস্র জোনাকি
খরস্রোতা নদী হয়েছে চাষবাসের জমি।
ততদিনে ভরাট যুবতী শরীরে বাসা বেধেছে জরা
ভেতরের গরম লাভা আজকাল আড়াল খোঁজে চাদরে
কড়াই গাছের বুলবুলিটার পেরিয়ে গেছে কয়েক প্রজন্ম
আমি আছি, দিন গুনছি শেষ বিকেলের গানে।
অভিমানি বুকটা আজো ওঠানামা করে একই নিয়মে
নিয়মের ব্যত্যয় ঘটেনি কিছু, শুধু তোমার চরিত্রে কেউ নেই
থাকলে মন্দ হত না হয়ত, শেষ বিকেলের বোধদয় যেন বলছে
কোন কালেই সময়ে শুভবুদ্ধির উদয় হয়নি আমার।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





