অথচ দেখ কতটা নির্বোধ ছিলাম আমি
তোমার বোকামীকে সরলতা ভেবে পুলকিত হয়েছি বারংবার
ভেবেছি ভালবাসায় বুদ হলে মানুষ কতকিছু করে
হায়রে বোকা ভাবনা আজ নিরবে হাঁসি ভেবে।
অথচ এই করে করে কত বিনিদ্র রাত করেছি ভোর
কত সুখ স্বপ্ন ভেঙ্গেছি গড়েছি মনের ভেতর
শত প্রতিক্ষার একটু দেখায় ভরে গেছে অন্তর
মনে রাখ নি জেনে কেটেছে শতাব্দীর ঘোর।
চৌকাঠ পেরুতে পারনি সে দায় তোমার
ভীরু মনের ভালবাসা মরিচিকা হবে
এ বিধান সহস্র বছরের
আর আজকাল আমায় চিনতেই পার না
এ গুনটি রপ্ত করলে কবে ভেবে আড়ালে মুচকি হাসি আমি।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






