
বোধকরি মরে গেছি কবেই কেবল
আস্ত মড়া অয়বয়টাকে বয়ে চলেছি নিরন্তর
শোধ করছি জীবনের ঋণ শেষ রক্তবিন্দু দিয়ে
সবেরই শেষ আছে আমিও নিঃশেষ প্রায়।
অন্তের শুরু দেখে ফেলেছি
জীবন এমনই কোন অন্তমিল নেই
নেই শেষ মূহুর্তের নাটকীয়তা
চলছে চলছে এবং শেষ.. কেউ ফিরে তাকাবে না।
এদিকে আমি ছাড়াও পৃথিবী তেমনি আছে
কান্না কোলাহল জীবনের জয়গান সবই ঠিকঠাক
আমি ছিলাম কেবলি আমার পৃথিবীতে সদা বিচ্ছিন্ন
সবাই যেমনটি থাকে নিজ অন্তুপুরে।।
ঘোরের শেষে জাবেদা খাতাটি কাঁটাছেড়া করে
ফলাফলের ঘরে কেবলি শুণ্যতা
অগুনতি না পাওয়ার জের টেনে টেনে
ক্লান্ত প্রাণ নিস্তার চায়, করতে চায় নতুন করে শুরু
অথচ চাহিবা মাত্র বিধাতা সুযোগ দিতে বাধ্য নন!!
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৫ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।









